Weather Alert: আগামী তিন দিনের জন্য এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! তালিকায় আছে কি বাংলা
Weather Alert: আবহাওয়া দফতরের তরফে আগামী তিন থেকে চার দিনের জন্য দক্ষিণ ভারতের কিছু অংশ, মধ্য ও তৎসংলগ্ন পূর্ব ভারতে সক্রিয় মৌসুমী বায়ুর পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে ৭ সেপ্টেম্বর মারাঠাওয়াড়া, ৭ থেকে ১০ সেপ্টেম্বর কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ৭ ও ৮ সেপ্টেমেবর গুজরাতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল ও উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর বিদর্ভ, ৬ থেকে ১০ সেপ্টেম্বর মধ্যপ্রদেশে কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছেন ৮ থেকে ১০ সেপ্টেম্বর অসম ও মেঘালয়, ৭ থেকে ১০ সেপ্টেম্বর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম উত্তর প্রদেশ ও পূর্ব রাজস্থানের জন্য ৮ সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডে ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরাখণ্ড এই বছরে এখনও পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে বৃষ্টিজনিত কারণে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫৬৫০ টি পরিবার। পরিবারগুলিতে ৩০.৪০ কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। হরিদ্বার জেলায় ক্ষতিগ্রস্ত পরিবার ৩৫,৪০০। এই পরিবারগুলিতে ১৮,৯৭ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের এদিনের সতর্কতার তালিকা বাংলা-সহ পূর্বভারতের রাজ্যগুলি নেই। এদিনের পাশাপাশি শুক্রবার বৃষ্টি হলেও, শনিবার থেকে কয়েকদিন শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে কমবেশি একই পরিস্থিতি।












Click it and Unblock the Notifications