Weather Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Weather Alert: আবহাওয়া দফতরের তরফে ১৭ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের কিছু অংশে। এছাড়াও এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরাখণ্ড, পশ্চিম মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তেলেঙ্গানার কিছু অংশে।

১৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ ও বিদর্ভের কিছু অংশে, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ সেপ্টেম্বর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশ, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকা এবং মারাঠাওয়াড়ায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে।

Weather Alert

১৭ সেপ্টেম্বর মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ার ঘাট এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ১৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কোঙ্কন ও গোয়ার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একই পরিস্থিতি তৈরি হতে পারে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

১৬ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কোঙ্কন, গোয়া ও গুজরাতের কিছু জায়গায় একইরকমের আবহাওয়া থাকতে পারে। ১৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, বিদর্ভ, কোঙ্কন, গোয়া ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

Weather Alert

এছাড়াও আবহাওয়া অফিস শনিবার পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। ১৪ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম, মেঘালয় ও তামিলনাড়ুতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া-সহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। একই পূর্বাভাস দেওয়া হয়েছে কেরল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া, দুপুচেরি, কারাইকাল, ইয়ানাম, রায়ালসীমা ও মাহেতে।

১৫ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। ১৬ ও ১৭ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ডে একই ধরনের আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+