Weather Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে ভারী বৃষ্টি! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: আবহাওয়া দফতরের তরফে এদিন ৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশে এদিন ব্যতিক্রমীভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

এদিন ও ৬ অক্টোবর অসম ও মেঘালয়ের কিছু জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ৬ অক্টোবর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ৮ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Alert

আবহাওয়া দফতরের তরফে আগামী পাঁচদিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং পশ্চিম ভারতের কিছু অংশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে, আগামী দু থেকে তিন দিনের মধ্যে দেশের বাকি অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠতে চলেছে।

এই জায়গাগুলির মধ্যে রয়েছে পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং গুজরাত। এছাড়াও রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু অংশ।

এছাড়াও রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কেরল ও মাহেতে বজ্রঝড় হতে পারে ৫ অক্টোবর। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৬-৮ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একইরকমের আবহাওয়া থাকতে পারে।

৫ অক্টোবর ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।

৬ অক্টোবর বিহার, অসম, মেঘালয়, কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাক্ষাদ্বীপ, কোমোরিন এবং দক্ষিণ কেরল উপকূলে ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+