Weather Alert: বাংলা-সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি-বজ্রপাত! ১৭ অগাস্ট পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: দেশের বিভিন্ন জায়গায় ১৭ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ১৩-১৭ অগাস্টের মধ্যে উত্তরাখণ্ডের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ১৩ অগাস্ট হিমাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১৩ অগাস্ট চণ্ডীগড়, হরিয়ানা, পঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ অগাস্ট দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ অগাস্ট দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তালিলনাড়ু, কাড়াইকাল, পুদুচেরি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।
দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ছত্তিশগড়, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৪ অগাস্ট বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ১৫ অগাস্ট থেকে ১৭ অগাস্টের মধ্যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
১৫,১৬ ও ১৭ অগাস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপূর্বের অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৬ ও ১৭ অগাস্ট।
আবহাওয়া দফতর পরবর্তী সাত দিনের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও আবহাওয়া দফতর ১৭ অগাস্ট পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে।












Click it and Unblock the Notifications