Weather Alert: কয়েকটি রাজ্যে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস! কবে কবে বাংলায় বৃষ্টি

Weather Alert: আবহাওয়া দফতরের তরফে দেশের বেশ কয়েকটি রাজ্যে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনের জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের কিছু অংশে।

এদিনই ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তর অভ্যন্তরীণ কর্নাটক, কোঙ্কন, গোয়া, রায়ালসীমা, পুদুচেরি, কাড়াইকাল এবং মাহের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Alert

আবহাওয়া দফতরের তরফে ৫ সেপ্টেম্বর ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানামের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল ও আন্দামানের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ, মারাঠাওয়াড়া, বিদর্ভ, কোঙ্কন, গোয়া, পুদুচেরি, কাড়াইকাল ও মাহেতে।

আবহাওয়া দফতরের তরফে ৬ সেপ্টেম্বর, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কন, গোয়া, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরলের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, পুদুচেরি, কাড়াইকাল ও মাহেতে।

Weather Alert

নিম্নচাপের কারণে ৭ সেপ্টেম্বর ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কন, গোয়া, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল, উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম , পুদুচেরি, কারাইকাল ও মাহেতে।

আবহাওয়া দফতর পূর্বাভাসে আরও বলেছে, হিমালয়ের পাদদেশে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে, পশ্চিম উপকূলে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী দুদিন। দেশের বাকি অংশে এই সময় বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+