Weather Alert: ১০ রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! ৪ রাজ্যের জন্য জারি কমলা সতর্কতা
Weather Alert: আবহাওয়া দফতরের তরফে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের জন্য কমলা সতর্কতা জারি করে অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে হরিয়ানা ও উত্তর প্রদেশে খুব ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক (Weather Alert) করে বলা হয়েছে, মধ্য মহারাষ্ট্রের কোঙ্কন এবং ঘাট এলাকায় বর্ষা সক্রিয় থাকবে এবং এই অঞ্চলে আগামী ৩-৪ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর রত্নাগিরি, সাতারা, পুনে, চন্দ্রপুর এহং গাড়চিরোলি জেলায় লাল সতর্কতা এবং মুম্বই, থানে, পালগড় এবং রায়গড়ে কমলা সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূল কর্ণাটক, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও তেলেঙ্গানায় আগামী দুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। কর্নাটকের সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে উপকূল কর্নাটকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সতর্ক করে বলেছে, ২৪ ঘখন্টার মধ্যে উদুপি, উত্তর কন্নড় এবং দক্ষিণ কন্নড়ে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে বুধবার ভারী বৃষ্টিপাতের (Weather Alert) পরে জাতীয় রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর আগামী তিন দিনের জন্য দিল্লি, নয়দা, গাজিয়াবাদ, গুরুগ্রাম এবং ফরিদাবাদে বৃষ্টি ও বজ্রপাত-সহ বৃষ্টি এবং মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ জুলাই নাগাদ, বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত (Weather Alert) হতে পারে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে।












Click it and Unblock the Notifications