Weather Alert: ২০ রাজ্যে ভয়ঙ্কর বৃষ্টিপাতের পূর্বাভাস! জারি ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতাও
Weather Alert: দেশের কিছু অংশে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সময়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঝাড়খণ্ড ও ওড়িশায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পূর্ব রাজস্থানে আগামী দুদিন একইরকম আবহাওয়া থাকবে।
পূর্ব মধ্যপ্রদেশে ১৬-১৮ জুলাই, পশ্চিম মধ্যপ্রদেশ ও বিদর্ভে ১৬ ও ১৮ জুলাই, ছত্তিশগড়ে ১৬-১৭ জুলাই একই আবহাওয়া থাকতে চলেছে। কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে ১৮-২০ জুলাইয়ের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাতে ১৯-২০ জুলাই বিচ্ছিন্ন ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচদিনের মধ্যে হিমাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম উত্তর প্রদেশ ও পূর্ব রাজস্থানের বিস্তীর্ণ এলাতায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Alert)।
পশ্চিম রাজস্থান ১৮-১৯ জুলাই এবং জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তানে আবহাওয়া একইরকমের থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে পরবর্তী তিন দিন এবং হরিয়ানা-চণ্ডীগড়ে আগামী দুদিন একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে (Weather Alert)। এদিন অরুণাচল প্রদেশে এবং ১৬-১৭ জুলাই অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় এই আবহাওয়া থাকতে পারে।
উপকূলীয় কর্ণাটকে ২০ জুলাই পর্যন্ত কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি আবার কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৭-২০ জুলাই তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশে, কেরল ও মাহেতে ১৮-২০ জুলাইয়ের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে এদিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করেছে (Weather Alert)। এইসব এলাকার মধ্যে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশে, পূর্ব রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের চাম্বা, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও লাদাখ।












Click it and Unblock the Notifications