Weather Alert: ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! ব্যাহত বিমান এবং ট্রেন চলাচলে

Weather Alert: ঘন কুয়াশায় ঢাকা পড়ল রাজধানী (Delhi Weather Alert) ! একই সঙ্গে বইছে প্রবল শৈত প্রবাহ। একেবারে জাঁকিয়ে ঠান্ডা দিল্লি সহ উত্তর ভারত জুড়ে। এর মধ্যেই আজ শনিবার বেশকিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই মনে করা হচ্ছে।

তবে ঘন কুয়াশার কারণে (Weather Alert) এক ধাক্কায় দৃশ্যমানতা অনেকটাই নীচে নেমে যায়। ফলে এদিন সকাল থেকে দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। এমনকি ট্রেন চলাচলেও ব্যাপক প্রভাব পড়ে। অস্বাভাবিক দেরিতে চলেছে বহু ট্রেন।

Weather Alert

Weather Alert: অস্বাভাবিক দেরিতে চলছে বহু ট্রেন

শনিবার সকাল থেকেই রাজধানী সহ বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যায়। এই পরিস্থিতিতে একাধিক ট্রেন আজ শনিবার অস্বাভাবিক দেরিতে চলছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ১০০ টি ট্রেন সময়ের অনেক পড়ে দিল্লি পৌছয়। এমনকি রাজধানী দিল্লি থেকেও অন্তত ৩৩ টি ট্রেন সময়ের অনেক পড়ে ছেড়েছে বলে জানা যাচ্ছে। আর এই তালিকায় একাধিক দূরপাল্লার ট্রেনও আছে বলে জানা যাচ্ছে।

Weather Alert: প্রভাব পড়েছে বিমান চলাচলেও

রাত থেকেই কুয়াশার দাপট শুরু হয়। ইন্দিরাগান্ধী বিমানবন্দর এলাকাতেও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। সকালে দিল্লি বিমানবন্দরের তরফে অ্যাডভাইজারি জারি করা হয়। দিল্লি বিমানবন্দর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লেখে, দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা কম রয়েছে। ফলে বিমান সংক্রান্ত পরিষেবার জন্য এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। যা খবর, কুয়াশার কারণে শতাধিকেরও বেশি বিমান ওঠানামায় সমস্যা হয়েছে (Delhi Flights Delayed) ।

Weather Alert: বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে

একদিকে প্রবল ঠান্ডায় একেবারে জমে গিয়েছে দিল্লি, এনসিআর সহ গোটা উত্তর ভারত। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। পূর্বাভাসে হাওয়া অফিস জানাচ্ছে, দিল্লি-এনসিআর সহ গোটা এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্কতা দেওয়া হয়েছে। এমনকি রবিবার সকালেও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। তবে সোমবার থেকে পরিস্থিতি কিছুটা ঠিক হতে পারে বলে মনে করা হচ্ছে মৌসম ভবনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+