Weather Alert: ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত! বাংলার জন্য কী পূর্বাভাস

Weather Alert: পনেরো সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ১২ সেপ্টেম্বর অসম ও মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ. বিহার, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূল অন্ধ্রপ্রদেশ, কেরল, ইয়ানাম ও মাহেতে।

আবহাওয়া দফতরের তরফে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওড়িশার বিভিন্ন জায়গায় এবং ১৫ সেপ্টেম্বর ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতর ১৩ সেপ্টেম্বর বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

Weather Alert

১৪ সেপ্টেম্বর একই ধরনের আবহাওয়া থাকতে পারে উত্তরাখণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও তেলেঙ্গানায়।

১৫ সেপ্টেম্বর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কন, গোয়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ইয়ানামে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পূর্ব, উত্তর-পূর্ব, মধ্য ভারতের কিছু অংশ, উত্তরাখণ্ড, কর্নাটক, তেলেঙ্গানার পশ্চিম উপকূল এবং দক্ষিণ ভারতের অংশে পরবর্তী দুদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেখানে আরও বলা হয়েছে, এই সময় দেশের বাকি অংশে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

Weather Alert

আবহাওয়া দফতরের তরফ থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, কেরল ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু অংশে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

১৩ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের কিছু অংশে অনুরূপ আবহাওয়া থাকতে পারে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের কিছু অংশে এই আবহাওয়া থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+