Weather alert: ঘন কুয়াশায় ঢাকবে আকাশ, একাধিক জায়গায় সতর্কতা জারি করল IMD
Weather alert: ঘন কুয়াশায় ঢাকবে আকাশ, একাধিক জায়গায় সতর্কতা জারি করল IMD
উত্তর ভারতের একাধিক জায়গার জন্য কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের একাধিক রাজ্যের অবস্থা একেবারেই ভাল যাবে না আগামী কয়েকদিন। আগামী ৫ দিন উত্তর ভারতের উত্তরাখণ্ড,হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দৃশ্যমানতা কম থাকায় পরিবহণ ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশেষ করে বিমান ওঠানামা এবং সড়ক পরিবহণে সমস্যা তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কুয়াশার সতর্কতা জারি
এবারের শীত একটু অন্যরকম ভাবেই এসেছে ভারতে। উত্তর ভারতের একাধিক জায়গায় কুয়াশা, বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টির দাপট দেখা গিয়েছে। যাওয়ার বেলাতেও শীতের চরম রূপ দেখা যাচ্ছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে আগামী ৪-৫ দিন প্রবল কুয়াশা থাকবে বলে সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের একাধিক জায়গায় প্রবল কুয়াশা থাকবে। উত্তর পূর্ব রাজস্থানেও কুয়াশা থাকবে বলে সতর্কতায়জানানো হয়েছে।

নিম্নচাপ অক্ষরেখা
নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর প্রদেশের উপরে। তার জেরেই কুয়াশা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। তার জেরে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে। এবছর শীতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বষ্টি হয়েছে। ফের রবিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে পশ্চিমবঙ্গে। পর পর পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় বঙ্গের শীত বাধা প্রাপ্ত হয়েছে। শীতকালে এতবার বৃষ্টি এর আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা।

বষ্টির পূর্বাভাস
কুয়াশার মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। পশ্চিমবঙ্গে উত্তর বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে উত্তর ভারতের একাধিক জায়গায় উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। ঘণ্টায় ২৫-৩৫ কিলোমিটার বেগে বইবে হাওয়া। উত্তর প্রদেশ ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশে বইবে ঝোড়ে হাওয়া।

তুষারপাতের পূর্বাভাস
কুয়াশার সঙ্গে সঙ্গে তুষারাপাতেরও পূর্বাভাস দিয়েছে আইএমডি। আগামী ৩-৪ দিন কাশ্মীর, লাদাখে প্রবল তুষারপাত হবে। হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের একাধিক জায়গায় তুষারপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং সিকিমেও চলছে তুষারপাত। এই প্রথম দার্জিলিঙে প্রবল তুষার পাত হয়েছে। তারসঙ্গে চলেছে শিলাবৃষ্টি। ভরপুর আনন্দ করেছেন পর্যটকরা।












Click it and Unblock the Notifications