Weather Alert: অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা! রাজ্যে রাজ্যে জারি লাল ও কমলা সতর্কতা

Weather Alert: দেশের বেশ কয়েকটি রাজ্যে অতিবৃষ্টি অব্যাহত থাকায় আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার প্রতিকূলতার কারণে কোনও জায়গায় লাল ও কোনও জায়গায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার দিন একাধিক রাজ্যে বৃষ্টি হবে, বিশেষ করে ২৬ জুলাই পর্যন্ত। নতুন করে এই বৃষ্টি হিমাচল প্রদেশ এবং দেশের অন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের পরিস্থিতি তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ (Weather Alert) করা হয়েছে।

Weather Alert

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ও ২৫ জুলাই হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৬ জুলাই পর্যন্ত হরিয়ানা ও চণ্ডীগড়ে ও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর প্রদেশ ও রাজস্থানে একই ধরনের বৃষ্টি হতে পারে ২৪ জুলাই সোমবার থেকে (Weather Alert)। তবে এই মুহূর্তে দিল্লিতে আপাতত কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। দিল্লিতে যমুনার জল গত কয়েকদিন ধরেই বিপদসীমার ওপর দিয়ে বইছে।

Weather Alert

গুজরাত ও গোয়ায় ২৪ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে মহারাষ্ট্রের কিছু অংশে ২৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ে আগামী তিনদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে গুজরাত ও মহারাষ্ট্রে লাল সতর্কতা অন্যদিকে মহারাষ্ট্র, কর্নাটক, গোয়া, কেরল ও ওড়িশায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

এই সময়ের মধ্যে উত্তর-পূর্ব ভারতে হাল্কা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা (Weather Alert) জারি করা হয়েছে। ২৬ জুলাই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে ২৪ ও ২৬ জুলাই অসম ও মেঘালয় এবং ২৪ জুলাই অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+