Weather Alert: বাংলা-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি! সময় জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

Weather Alert: মধ্য ভারত-সহ দেশের অনেক জায়গাতেই বর্ষার পরিস্থিতি মন্দা। পূর্ব ভারতের বেশ কিছু অংশে গত কয়েকদিন ধরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। ১৭ বা ১৮ অগাস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছেন সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্তিম দিকে সরে যাবে। যে কারণে পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, ছত্তিশগড় ও বিদর্ভ-সহ মধ্যপ্রদেশের অনেক জায়গায় ১৭ থেকে ২১ অগাস্টের মধ্যে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে স্কাইমেট।

Weather Alert

তারা আরও বলছে ১৭ অগাস্টের পর থেকে উল্লিখিত রাজ্যগুলিতে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে দেশের পশ্চিমাংশ যেমন রাজস্থান, গুজরাত এবং উত্তর-পশ্চিম ভারত যেমন, পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে বর্ষা কম হবে বা দুর্বল বর্ষার সাক্ষী থাকবে।

এই সময়ে ভারী বর্ষণ হতে পারে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের পাশাপাশি বিহারের বেশ কিছু অংশে। অগাস্টের শুরু থেকে যে বৃষ্টি হয়েছে তা দৈনিক বড়ের থেকে কম। তবে মনে করা হচ্ছে ১৭ থেকে ২৩ বা ২৪ অগাস্টের মধ্যে যে বৃষ্টি হবে তার দৈনিক গড় স্বাভাবিকের কাছাকাছি থাকবে।

স্কাইমেটের তরফে জানানো হয়েছে, এল নিনোর প্রভাব এখন বেশি। তাই যে কোন জায়গায় বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হলেও যদি তা ৯১ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকবে এবং এইভাবেই এবারের বর্ষা শেষ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+