Weather Alert: ঘূর্ণাবর্তের প্রভাবে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! রাজধানী-র তাপমাত্রা আরও কম হওয়ার সতর্কতা
Weather Alert: ফের ঘূর্ণাবর্ত এবং ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে এই ঘূর্ণাবর্ত রয়েছে দেশের একেবারে দক্ষিণাংশে। যার জন্য আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ু এবং কেরলের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে ২৩ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু এবং কেরলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কমোরিন এলাকায় নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, ২৩ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু ও কেরলে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে এই ধরনের আবহাওয়া থাকবে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক ২২-২৩ নভেম্বর এই ধরনের আবহাওয়ার সম্মুখীন হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ ও ২৩ নভেম্বর তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। ২২-২৩ নভেম্বর কেরল ও মাহেতে একই রকমের আবহাওয়া থাকতে পারে।
সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ সেলসিয়াসের আশপাশে থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, এই সপ্তাহের আকাশ পরিষ্কার এবং গভীর থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
জাতীয় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০-২৫ নভেম্বরের মধ্যে দিল্লিতে গভীর থেকে মাঝারি কুয়াশা থাকতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে ছটপুজোর শেষ দিনে পটনা শহরের তাপমাত্রা আরও কমেছে। এদিন সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আবহাওয়ায় ছটপুজো ভক্তরা অসুবিধায় পড়েন। আবহাওয়া দফতর জানিয়েছে, এই রাজ্যে বর্তমানে বৃষ্টির সম্ভাবনা নেই।তবে আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে। বিহারের অন্য শহরগুলিতেও একই ধরনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।












Click it and Unblock the Notifications