Weather Alert: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! নতুন সপ্তাহের শুরু থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন

Weather Alert: অক্টোবর থেকে ডিসেম্বর হল ঘূর্ণিঝড়ের মাস। এর সঙ্গে মিল রেখে অক্টোবরে বঙ্গোপসাগরে আছড়ে পড়েছিল হামুন, তারপর নভেম্বরে আছড়ে পড়ে মিধিলি। এবার আরও এক নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

আবহাওয়া

এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

অন্যদিকে ২৫ নভেম্বর নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম এবং পশ্চিম ভারতে প্রভাব ফেলতে চলেছে। এর প্রভাবে ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে মধ্য মহারাষ্ট্র, উত্তর কোঙ্কন, গুজরাত, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং দক্ষিণ রাজস্থানে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ২৬ নভেম্বর এর প্রভাব একটু বেশই হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টিপাত হতে পারে।

তামিলনাড়ু ও কেরলের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে ২২ থেকে ২৪ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, কেরল ও মাহেতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিও হতে পারে। সাউথ ইন্টেরিয়র কর্নাটকে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৩ ও ২৪ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+