Weather Alert: উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি হ্রাস, সরছে পূর্ব দিকে! প্রভাব কি বঙ্গে

Weather Alert: হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে শনিবার থেকে যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে তা মঙ্গলবারের মধ্যে কমে যাবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও পূর্ব রাজস্থানে আপাতত তা চলতে থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Alert) আগামী তিন দিনেক মধ্যে উত্তর-পূর্ব ভারত এবং পূর্ব ভারতের সংলগ্ন এলাকায় অতিভারী বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি শুরু হলেও, রবিবার ও সোমবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবে অতিভারী বৃষ্টিতে ভূমিধ্স, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Weather Alert

মৌসুমী বায়ুর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা মিলে গেলে যে তার প্রতিক্রিয়া যে কত মারাত্মক হতে পারে তা এবারের পাশাপাশি গত ২০১৩ সালে প্রত্যক্ষ করেছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দারা। সেইবছর ব্যাপক বন্যা ও ধসে বহু মানুষের মৃত্যু হয়। বহু পর্যটকেরও মৃত্যু হয়েছিল সেই বছরে।

আপাতত পশ্চিমী ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি না হলেও, আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এব্যাপারে উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলিকে আগে থেকেই তৈরি থাকতে হবে। সর্বশেষ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ছিল ১০ জুলাই পর্যন্ত।

ভারতে বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দেয় পশ্চিম হিমালয় অঞ্চলে (Weather Alert)। কিন্তু এই বছরে মার্চ থেকে মে মাসের মধ্যে ২০ টি দেখা গিয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তবে বর্ষাকালে পশ্চিমী ঝঞ্ঝা বিরল বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ২০১৩ সালে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে মৌসুমী বায়ু মিলে গিয়ে কেদারনাথে বন্যা তৈরি হয়েছিল।

Weather Alert

পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে গিয়েছেএবং তা ইন্দো-গাঙ্গেয় সমতল-ভূমিতে মৌসুমী বায়ুর সঙ্গে মিলে গিয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর প্রদেশের সমতল ভূমিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Alert) দেওয়া হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তা দেওয়া হয়নি। সেই কারণে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলার ওপরে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+