Weather Alert: পাহাড়ে তুষারপাতের ফলে উত্তরে ঠান্ডা! দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
Weather Alert: রাজধানী দিল্লিতে কুয়াশার মধ্যে দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুদুচেরিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ নভেম্বর পর্যন্ত একইধরনের আবহাওয়া থাকবে। আগামী একসপ্তাহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাড়াইকাল ও লাক্ষাদ্বীপেও আগামী কয়েকদিন বৃষ্টি হবে।

এদিকে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডে তুষারপাত অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। জম্মু ও কাশ্মীরের গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর জেরে উত্তর ভারতে ঠান্ডা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, পিথোরাগড়ে হাল্কা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবের কারণে সমগ্র পূর্ব ও উত্তর ভারতে ঠান্ডা বাড়বে। এই আবহাওয়া বিহার, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডকে প্রভাবিত করবে এবং উল্লিখিত রাজ্যগুলিতে হাল্কা ঠান্ডা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শনিবার রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যা স্বাভাবিকের থেকে কম। বর্তমানে রাজধানীর আকাশে কুয়াশা কাটছে না। আগামী সপ্তাহ পর্যন্ত এমনই চলতে থাকবে। তবে আবহাওয়া দফতরের তরফে দিল্লি-এনসিআর-এ বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি। সেখানে তাপমাত্রা হ্রাসের কারণে শীত বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজধানী দিল্লির একিউআই হল ৩২১। যা স্বাভাবিকের থেকে ছয় গুণ বেশি। সাধারণভাবে একিউআই ৫০ হলে, তাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। একিউআই ১০০ পর্যন্ত হলে তাকে সন্তোষজনক বলে ধরে নেওয়া হয়। তবে এর পরের বৃদ্ধি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।












Click it and Unblock the Notifications