Weather alert: বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস, লাল সতর্কতা জারি ৬ জেলায়
বর্ষার কোপ থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। প্রবল বর্ষণে বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস নদীর জল। এদিকে উত্তরাখণ্ডের অবস্থাও ভাল নয়। সেখানে ৬ জেলায় অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে।
বিয়াস নদীর জল বেড়ে যাওয়ায় ফের হিমালচ প্রদেশের পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে উঠেছে। কয়েক সপ্তাহ আগে জুন-জুলাই মাসে হিমাচল প্রদেশ অতিবর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে হিমাচল প্রদেশের মান্ডি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একাধিক জায়গায় হড়পা বান, ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল মান্ডি। অন্যদিকে উত্তরাখণ্ডের পরিস্থিতিও খুব একটা ভাল নয়। সেখানেও প্রবল বর্ষণ হয়ে চলেছে।

হিমাচল প্রদেশে গত কয়েকদিন ধরেই চলছে প্রবল বর্ষণ তার মধ্যে একািধক জায়গায় হড়পা বান এবং ধসের সতর্কতা জারি করা হয়েছে। ৩০০টির বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার থেকে সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশে। বিয়াস নদী আগ্রাসী রূপ নিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন মান্ডির বাসিন্দারা। কয়েকদিন আগেই বর্ষার তাণ্ডব দেখেছে মাণ্ডি। আবার সেই মাণ্ডিতেই বিপত বার্তা দিয়েছে হাওয়া অফিস।
হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ৬টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধসে ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কেদারনাথ যাচ্ছিলেন গুজরাতের পাঁচ তীর্থযাত্রী। সেখানেই তাঁরা ধসে চাপা পড়ে মারা যায়। আজ সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।
এদিকে মাণ্ডি সিমলা হাইওয়েতে আজ ভোরে প্রবল বর্ষণে ধসের কারণে ১২ জন আহত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসের অন্যান্য যাত্রীরা। বিয়াস নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করায় ৮ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সিমলা, সোলান, সিরমুর, বিলাসপুর, হামিরপুর, কাঙরা, মাণ্ডি এবং উনা জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরাখণ্ডের ৬ জেলা তেহেরি, দেহরাদুন, পাউরি, চম্বাবত,নৈনিতাল উধম সিং নগর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জায়গায় ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগে থেকে বাসিন্দাদের সতর্ক করা হয়েেছ। অন্যদিকে শুধু উত্তরাণ্ড নয় ঝাড়খণ্ড এবং বিহারেও বর্ষণ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications