Weather Alert: বন্যায় সারা দেশে কমপক্ষে ৫৪৬ জনের মৃত্যু! বন্যার থেকে কিছু দূরে দিল্লি

Weather Alert: আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। ইতিমধ্যেই উত্তর ভারতের বহু এলাকা বিশেষ করা রাস্তা এবং আবাসিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। জলের তোড়ে অনেক যানবাহনকে ভেসে যেতে দেখা গিয়েছে। দিল্লিতে বিপদসীমায় পৌঁছে গিয়েছে যমুনা।

দেশের ১৭ টি রাজ্যের ১৭৪ টি জেলায় বন্যা ও বৃষ্টির কারণে অন্তত ৫৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এইসব ক্ষেত্রে আহতের সংখ্যাটা ৪৭৭। বিধ্বস্ত বাড়িঘরের সখ্যা ৮৭৬৪। মৃত পশুর সংখ্যা প্রায় সাড়ে আটহাজারের মতো। প্রায় ৫০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

Weather Alert

উত্তরখণ্ডে ভারী বৃষ্টির জেরে অর্থাৎ আবহাওয়া খারাপ থাকায় কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। সোনপ্রয়াগ ও গৌরী কুণ্ডে ভক্তদের থামিয়ে দেওয়া হয়েছে। উত্তরকাশী-গঙ্গোত্রী মহাসড়কে ধসের কারণে ৩ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর গাড়ির মধ্যে থাকা চার যাত্রী মারা গিয়েছেন। যা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

প্রবল বৃষ্টির ও ধসের জেলে হিমাচল প্রদেশের মান্ডিতে ছয় মাইল এলাকায় চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরখণ্ডের চামোলিতে ১২ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে সরকারি তরফে।

দিল্লি যমুনার জল বেড়েই চলেছে। এই মুহূর্তে পুরনো দিল্লির রেল সেতুর ওপর দিয়ে জল বয়ে চলেছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ওই সেতুর ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এদিন সকালে যমুনার জলস্তর বিপদসীমা অতিক্রম করে ২০৬.৩২ মিটার পৌঁছেছে। জসস্তর ২০৭.৪৯-এর পৌঁছলে তাতে বন্যা আশঙ্কা তৈরি হতে পারে।

হথিনী কুণ্ড থেকে ৩.৬০ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যা আর কয়েকঘন্টার মধ্যে দিল্লিতে পৌঁছবে। যে কারণে যমুনার জলস্তর আরও বৃদ্ধি হতে পারে। পাশাপাশি এই কারণে নিচু এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

গত দুদিনে দিল্লিতে বৃষ্টিজনিত কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। এই সময়ের মধ্যে পঞ্জাবেও ৫ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও জরুরি পরিস্থিতির মোকাবিলায় পঞ্জাবে এনডিআরএফের ৫ টি দল মোতায়েন করা হয়েছে।

হিমাচল প্রদেশের মান্ডি, কুলু, মানালি, সোলান, সিরমাউরে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা ৫০-এর আশপাশে। সেখানকার অন্তত ৮০ টি রাস্তা পুরোপুরি কিংবা আংশিক ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে এনডিআরএৎফের ১৪ টি টি মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+