Weather Alert: দেশের বিভিন্ন অংশে সক্রিয় বর্ষা! হিমাচল প্রদেশে তুষারপাতের প্রথম স্পেল
Weather Alert: আবহাওয়া দফতরের তরফে দক্ষিণ ভারত, মধ্য এবং সংলগ্ন পূর্ব ভারত-সহ হেষ কয়েকটি অংশে আগামী ৫ দিনের জন্য সক্রিয় বর্ষা নিয়ে সতর্কতা জানি করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কেরল, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বিহার, ঝাড়খণ্ড, পূর্ব এবং মধ্য উত্তর প্রদেশ, সিমিক, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটক এবং হিমালয়ের পশ্চিম অংশে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের তরফে মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, দক্ষিণ চগুজরাত এবং উত্তর-পূর্ব ভারতে হাল্কা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ওড়িশার বেলাগুন্থায় সব থেকে বেশি ১৪ সেমি বৃষ্টিপাত হয়েছে। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গের আমগাছিয়া(১২সেমি), অসমের গোলাঘাট (১১ সেমি), উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বোবিলি (৯ সেমি) এবং ছত্তিশগড়ের সুকমা (৯ সেমি)।

এরই মধ্যে সিমলায় তুষারপাতের প্রথম স্পেল দেখা গিয়েছে। কাংড়ার ধৌলাধরের উঁচু অংশে, লাহুল ও লাদাখের সংযোগকারী বড়লাচায় মঙ্গলবার তুষারপাত হয়েছে। এর জেরে ধর্মশালা ও মানালির পাহাড়ি এলাকায় তাপমাত্র কিছুটা কমেছে। আবহাওয়া দফতরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত এইসব জায়গায় পাহাড়ের নিচু ও মধ্যবর্তী অংশে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝদারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications