Lok Sabha Election 2024: সঠিক সময়ের অপেক্ষা করব! ইঙ্গিতপূর্ণ মন্তব্য মল্লিকার্জুন খাড়গের
Lok Sabha Election 2024: সঠিক সময়ের অপেক্ষা করবে বিজেপি বিরোধী মহাজোট। দীর্ঘ বৈঠক শেষে সরকার গঠনের দাবি জানানো নিয়ে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge Reaction)। দেশের রায় স্পষ্ট! কাজে আসল না '৪০০ পারের' স্লোগান। ৩০০ আসন পেতে একেবারে হিমসিম অবস্থা বিজেপি নেতৃত্বে থাকা এনডিএ'র।
এমনকি মোদী-শাহের 'বিজয় রথ' থমকে গেছে মাত্র ২৪০ আসনেই। এই পরিস্থিতিতে আজ বুধবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকে কংগ্রেস। যেখানে সমস্ত বিজেপি বিরোধী শক্তিগুলি উপস্থিত ছিলেন। ছিলেন লালুপুত্র তেজস্বী যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষ নেতা।

কি হবে আগামিদিনের রণকৌশল? তা নিয়ে জোটের (Lok Sabha Election 2024) সঙ্গে থাকা শরিকদের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলে সূত্রের খবর। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হন বর্ষীয়ান কংগ্রেস নেতা খাড়গে। তাঁর এক পাশে ছিলেন সোনিয়া গান্ধী। পিছনেই ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
সরকার গঠনের দাবি নিয়ে ওই সাংবাদিক বৈঠকে মল্লিকার্জুন খাড়গে বলেন, এখনই সরকার গঠনের দাবি জানাবে না ইন্ডিয়া মহাজোট। তবে সঠিক সময়ের অপেক্ষা করা হবে। তবে সবাই এই নির্বাচন একজোট হয়ে লড়াই করেছি। এটা মোদীর নৈতিক ও রাজনৈতিক পরাজয়। লড়াই জারি থাকবে বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন কংগ্রেস নেতা।
#WATCH | Delhi: Congress president Mallikarjun Kharge says "...The INDIA bloc will continue will fight against the fascist rule of the BJP led by PM Modi. We will take the appropriate steps at the appropriate time to realise the people's desire not to be ruled by the BJP's… pic.twitter.com/NhdnHYbbfI
— ANI (@ANI) June 5, 2024
শুধু তাই নয়, মানুষের এই রায় বিজেপির নীতির বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশের মানুষের এই রায় সংবিধান রক্ষা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং একশ্রেণির পুঁজিবাদীদের বিরুদ্ধে রায় বলেও ব্যাখ্য করেন। বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলেও এদিন মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে।
অন্যদিকে বৈঠক প্রসঙ্গে খাড়গের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থা এখন অনেকটাই আলাদা। দেশের মানুষকে দেওয়া কথা আমরা রাখব বলেও মন্তব্য করেন। অন্যদিকে CPI General Secretary D Raja জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইন্ডিয়া ব্লকের চেয়ারপার্সন মল্লিকার্জুন খাড়গে। গোটা বিষয়টি তিনিই দেখছেন বলে জানিয়ছেন বাম এই নেতা।












Click it and Unblock the Notifications