বিজেপি নেতাকে গণধর্ষণে মিলবে ২০ লক্ষ টাকা! অফার দিয়ে বিতর্কে আপ নেতা

হরিয়ানার মনোহরলাল খট্টরের সরকার রেওয়ারি গণধর্ষণ নিয়ে বেশ চাপে রয়েছে। সেই চাপ আরও বাড়াতে গিয়ে উল্টে বিতর্কে জড়িয়ে নিজের ও দলের বিপদ বাড়ালেন আম আদমি পার্টি নেতা নবীন জয়হিন্দ।

হরিয়ানার মনোহরলাল খট্টরের সরকার রেওয়ারি গণধর্ষণ নিয়ে বেশ চাপে রয়েছে। সেই চাপ আরও বাড়াতে গিয়ে উল্টে বিতর্কে জড়িয়ে নিজের ও দলের বিপদ বাড়ালেন আম আদমি পার্টি নেতা নবীন জয়হিন্দ। এমন বক্তব্য পেশ করেছেন তিনি যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

বিজেপি নেতাকে গণধর্ষণে মিলবে ২০ লক্ষ টাকা! অফার আপ নেতার

নিগৃহীত মহিলাকে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা দিয়েছে হরিয়ানা সরকার। তার পাল্টা বিবৃতি দিতে গিয়ে নবীন বলেছেন, কোনও এক বিজেপি নেতাকে দশ জন মিলে গণধর্ষণ করলে তিনি ২০ লক্ষ টাকা দেবেন।

তাঁর কথায়, 'একটি মেয়ের সম্মানের মূল্য মাত্র ২ লক্ষ টাকা? মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। কোনও বিজেপি নেতার সঙ্গে ১০জন মিলে কুকর্ম করলে আমি তাদের ২০ লক্ষ টাকা দেব। সম্মানের কোনও মূল্য নেই নাকি?'

আপ নেতার অভিযোগ, কৌরবের রাজত্বে হরিয়ানায় রোজ ধর্ষণের ঘটনা ঘটছে। আর মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো ঘুমিয়ে রয়েছেন।

গত ১২ সেপ্টেম্বর রেওয়ারির এক সিবিএসই স্থানাধিকারী ছাত্রীর গণধর্ষণ হয়। ঘটনায় সেনায় কাজ করা দুজন এখনও পলাতক। একজন গ্রেফতার হয়েছে। আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জয়হিন্দ। তাঁর এই মন্তব্যের পর দল কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+