অসমকে দ্বিতীয় কাশ্মীর হতে দেব না! লাখিমপুহর থেকে অমিত-হুঙ্কার
অসম অ্যাকর্ড বাস্তবায়িত না করার জন্য বিজেপি সভাপতি অমিত শাহ বিরোধী দলগুলির সমালোচনা করলেন ও জানালেন বিজেপি আসামকে দ্বিতীয় কাশ্মীর হতে দেবে না।
রবিবার (১৭ ফেব্রুয়ারি)অসমের লাখিমপুরে বিজেপির যুব মোর্চার সভা থেকে বিজেপি সভাপতি অমিত শাহের অঙ্গীকার অসকে দ্বিতীয় কাশ্মীর হতে দেব না। এদিন ১৯৮৫ সালে অসম অ্যাকর্ড স্বাক্ষর করার পরও কংগ্রেস ও তাদের প্রাক্তন সঙ্গী অসম গণপরিষদকে তীব্র আক্রমণ শানালেন তিনি।

সভা থেকে তিনি জানান, অসম যাতে দ্বিতীয় কাশ্মীর না হয়ে ওঠে তার জন্যই তাঁরা এনআরসি এনেছেন। এর সাহায্যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশছাড়া করবেন তাঁরা। তবে এখনও রাজ্যসভায় এই বিল পাস হয়নি। অমিত জানান, এর অন্যতম কারণ বিলটি, সম্পর্কে ভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে দেন, এই বিল, শুধুমাত্র অসম বা উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেই প্রযোজ্য তা নয়, সারা দেশেই এনআরসির মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে।
বিজেপি সভাপতির দাবি, মুস্টিমেয় কয়েকটি দলই এই বিলের বিরোধিতা করেছে এবং তাদের সেই বিরোধিতা যত না বিলের বিষয়ে তার থেকে বেশি নিজেদের রাজনৈতিক স্বার্থে। তিনি আরও বলেন, অসমের মানুষ শান্তি, বিকাশ এবং নরেন্দ্র মোদির সঙ্গেই আছেন।












Click it and Unblock the Notifications