১৮২ মিটারের স্ট্যাচু দেখছে মেঘালয়ের রাজ্যপালকে! চিদাম্বরমের কাশ্মীর বার্তা

কাশ্মীর এবং কাশ্মীরি পণ্য বয়কটের ডাক দেওয়া মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।

কাশ্মীর এবং কাশ্মীরি পণ্য বয়কটের ডাক দেওয়া মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন, কিছু মানুষ কাশ্মীরকে ভারতের অংশ করতে চান, কিন্তু কাশ্মীরিদের ভারতের অংশ করতে চান না। পরিস্থিতিকে বিদ্রূপাত্মক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

১৮২ মিটারের স্ট্যাচু দেখছে মেঘালয়ের রাজ্যপালকে! চিদাম্বরমের কাশ্মীর বার্তা

বুধবারই মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় একটি টুইট পোস্ট করেছিলেন। যাতে তিনি কাশ্মীরি পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন। কাশ্মীরে যাতে পর্যটকরা না যান সেই আবেদনও করেছিলেন।

চিদাম্বরম বলেন, গুজরাটের সর্দার সরোবর ড্যামে থাকা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটারের স্ট্যাচু মেঘালেয়ের রাজ্যপালকে দেখছেন। অন্যদের ওপর লক্ষ্য রাখছেন, যাঁরা কিনা মনে করছেন কাশ্মীরিদের ভারতে কোনও স্থান নেই। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত তাঁর উদ্যোগেই ৫৬০টির ওপর দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যোগ দিয়েছিল।

দেরাদুন, জম্মু, কলকাতা, কিংবা মুজফফরনগর, প্রায় সারা দেশেই কাশ্মীরি পড়ুয়া কিংবা কাজের সন্ধানে যাওয়া কাশ্মীরিদের ওপর হামলা কিংবা হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। অনেকেই প্রাণ ভয়ে দীর্ঘদিন ধরে বসবাস করা এলাকা ছেড়ে কাশ্মীরের পথে পা বাড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+