২০১১ সালে খুন করার চেষ্টা হয়েছিল জয়ললিতাকে? পিছনে কে ছিলেন?

জয়ার জায়গায় এআইএডিএমকে-র প্রধানের চেয়ারে বসা শশীকলা নটরাজনের ভাই ভি দিবাকরণ বিবৃতি দিয়ে দাবি করলেন যে ২০১১ সালে জয়ললিতাকে খুনের চেষ্টা হয়েছিল।

চেন্নাই, ১৭ জানুয়ারি : জে জয়ললিতার মৃত্যু ঘিরে গতবছরের শেষে নানা জল্পনা তৈরি হয়েছিল। কোনও কোনও মহল এই নিয়ে তদন্ত দাবি করেছিল। যদিও সেই বিতর্ক থিতিয়ে পড়ার আগেই নতুন বিতর্ক বাঁধল।[জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না]

জয়ার জায়গায় এআইএডিএমকে-র প্রধানের চেয়ারে বসা শশীকলা নটরাজনের ভাই ভি দিবাকরণ বিবৃতি দিয়ে দাবি করলেন যে ২০১১ সালে জয়ললিতাকে খুনের চেষ্টা হয়েছিল।[জে জয়ললিতার জীবনী একনজরে]

২০১১ সালে খুন করার চেষ্টা হয়েছিল জয়ললিতাকে? পিছনে কে ছিলেন?

তামিলনাড়ুর তাঞ্জাভুরে পোঙ্গল উপলক্ষে হওয়া একটি সভায় যোগ দিয়ে দিবাকরণ দাবি করেন, ২০১১ সালে জয়ললিতাকে শেষ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল।[জয়ললিতার 'জয়া' থেকে 'আম্মা' হয়ে ওঠার কাহিনি]

এই বিষয়ে উল্লেখ্য, ২০১১ সালে জয়াকে বিষ দিয়ে মেরে ফেলা নিয়ে হইচই হয়েছিল। যদিও এই বিষয়ে জয়া একেবারেই মুখ খোলেননি। তবে একইসঙ্গে সেইসময়ে জয়ার বাড়ি ও দল থেকে শশীকলাকে বিতাড়িত করা হয়েছিল বেশ কয়েকমাসের জন্য।[তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন শশীকলা নটরাজন?]

তবে উল্লেখ্য দিবাকরণ কারও নাম নিজের ভাষণে উল্লেখ করেননি। বলেছেন, ২০১১ সালে গভীর চক্রান্ত হয়েছিল। আমাদের সরিয়ে দিয়ে আম্মাকে শেষ করার চক্রান্ত করা হয়েছিল। তবে সেরকম কিছুই ওরা করতে পারেনি। আমরা আটকে দিয়েছি।

তবে দিবাকরণ জানাননি কে বা কারা এই চক্রান্ত করেছিল? পাশাপাশি এও দাবি করেছেন যে শশীকলার জীবন সংশয়ও হয়েছিল। জয়ার মৃত্যুর পরে শশীকলা এআইএডিএমকে-র সর্বেসর্বা হয়েছেন। "অনেকে বলেছিলেন জানুয়ারি মাসেই এআইএডিএমকে সরকার পড়ে যাবে। তবে তা হয়নি। আমরা চক্রান্তকে ভুল প্রমাণিত করেছি। এবং আম্মার সরকার এখনও চলছে।", বলেছেন দিবাকরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+