আমাদের ভুললে চলবে না দুটো মহামারী পাশাপাশি চলছে, সতর্ক করলেন ভাইরোলজিস্ট
আমাদের ভুললে চলবে না দুটো মহামারী পাশাপাশি চলছে, সতর্ক করলেন ভাইরোলজিস্ট
ভারত সহ সারা বিশ্ব করোনার আরও একটি ওয়েভের সম্মুখীন হয়েছে৷ যদিও এই ওয়েভে সংক্রমণ বেশি হলেও হাসপাতালে নিয়ে যাওয়া এবং মৃত্যুহার কম হওয়াতে অনেক বিষয়টিকে গুরুত্ব না দিয়ে করোনাবিধি মানছেন না। এবার এরকম মানুষদেরই সাবধান করলেন বিখ্যাত ভাইরোলজিস্ট টি জ্যাকব৷ সম্প্রতি সংবাদমাধ্যমে জ্যাকব জানিয়েছেন যে সতর্কতার প্রয়োজন রয়েছে। কারণ একটি নয় করোনার দুটি স্ট্রেন এখনও সক্রিয়।

ডক্টর টি জ্যাকব বলেছেন, ওমিক্রন হল করোনা মহামারী নতুন তরঙ্গের অন্যতম কারণ। এবং কোভিডের অন্য স্ট্রেনগুলির চেয়ে আলাদা। তাই এটি অবশ্যই অনুমান করা উচিত যে দুটি মহামারী পাশাপাশি চলছে, একটি ডেল্টা এবং অন্যটি ওমিক্রন! তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন চলমান দুটি মহামারীট একটির জন্য দায়ী উহান-ডি-৬১৪জি, আলফা, বিটা, গামা, ডেল্টা, কাপ্পা বা মু এবং অন্য মহামারিটি কারণ যে ভাইরাস অফ কনসার্ন তা যে এই গোষ্ঠীভুক্ত নয় তা বলার অপেক্ষা রাখে না!'
জ্যাকব আরও বলেন, আমার মতে, এটি একটি অজানা প্রক্সিমাল প্যারেন্টেজ স্ট্রেন, কিন্তু এই ভাইরাস স্ট্রেনটিরও পূর্বসূরী ছিল উহান-ডি-৬১৪জি। এই মহামারী যত অগ্রসর হবে আমরা তা আরও স্পষ্টভাবে দেখব। ডি৬১৪জি বলতে প্রোটিনের একটি অ্যামিনো অ্যাসিড মিউটেশনকে বোঝায় যা সারা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে ক্রমশ সাধারণ হয়ে উঠেছে।'
আইসিএমআর সেন্টার অফ অ্যাডভান্স রিসার্চ ইন ভাইরোলজির প্রাক্তন ডিরেক্টর জ্যাকব আরও বলেন, যেহেতু ওমিক্রন কোভিড-১৯ মহামারী চিরাচরিত স্ট্রেনগুলির থেকে আলাদা তাই ভবিষ্যৎ ওমিক্রণ নিজেই একটি আলাদা ভাইরাস হিসোবে নিজের উত্তরাধিকারী স্ট্রেন তৈরি করে চলবে৷ এবং আমাদের অবশ্যই পাশাপাশি চলতে থাকা দুটি মহামারীর কথা ভেবে সতর্ক হতে হবে একটি ডেল্টা এবং সেই গোষ্ঠীভুক্তদের দ্বারা তৈরি এবং ওমিক্রন এবং তাঁর থেকে তৈরি হওয়া স্ট্রেনগুলির দ্বারা তৈরি৷












Click it and Unblock the Notifications