বনধের মঞ্চ থেকে কেন্দ্রে মোদী সরকার বদলের ডাক রাহুলের

জ্বালানি বৃদ্ধির প্রতিবাদ মঞ্চ থেকে ২০১৯ লোকসভা ভোটে কেন্দ্রে সরকার বদলের ডাক দিলেন রাহুল গান্ধী।

পরিপ্রেক্ষিত ছিল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে কাঠগড়ায় তোলা। আর সেই সূত্র ধরেই ফের একবার নিজেদের আসল অবস্থান স্পষ্ট করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রামলীলা ময়দানে জ্বালানি বৃদ্ধির প্রতিবাদ মঞ্চ থেকে ২০১৯ লোকসভা ভোটে কেন্দ্রে সরকার বদলের ডাক দিলেন রাহুল গান্ধী।

বনধের মঞ্চ থেকে কেন্দ্রে মোদী সরকার বদলের ডাক রাহুলের

এদিন জিএসটি, নোট বাতিল, রাফায়েল চুক্তি, জ্বালানি ও গ্যাসের দাম বাড়া নিয়ে কেন্দ্রকে তেড়ে আক্রমণ করেন রাহুল। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও কেন্দ্রকে আক্রমণ করে বলেন, এই সরকার যা কাজ করেছে গত চার বছরে তা জনহিতে নয়। সময় এসেছে এই সরকারকে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার।

সেই সুরেই রাহুল যেন বনধের মঞ্চকে ব্যবহার করে জানিয়ে দিলেন, ২০১৯ সালে সমস্ত সমমনোভাবাপন্ন বিরোধীদের এক ছাতার তলায় এনে কেন্দ্রের সরকারকে উৎখাত করতে লড়বে কংগ্রেস। রাহুলের কথায়, সমস্ত বিরোধীরা আজ একজোট। আগামী লোকসভা ভোটে আমরা দল বেঁধে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সরাবো।

সারা দেশে কৃষকের দুর্দশা দেখে মোদী সরকারের কষ্ট হয় না। কৃষকরা আত্মহত্যা করছে। অথচ মোদী সরকার চুপ করে রয়েছে। বড় বড় শিল্পপতিদের সাহায্য করতে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, অথচ কৃষকের ঋণ মকুব করছে না সরকার। নোট বাতিল, জিএসটি বলবতের ফলে ছোট-মাঝারি ব্যবসায়ীরা আজ বিপর্যস্ত। মুখ তুলে তাকাচ্ছে না সরকার। বলেছেন রাহুল। আর তাই কেন্দ্রের বিরুদ্ধে জোটবন্ধ হয়ে আগামিদিনে লড়াইয়ে নামবেন, এদিনই ঘোষণা করে দিলেন কংগ্রেস সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+