'শেষ দেখে ছাড়ব', মুখ্য বিচারপতির বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ মামলায় জানাল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বিরুদ্ধে যৌন হেনস্থা মামলায় চক্রান্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে খতিয়ে দেখা হবে বলে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বিরুদ্ধে যৌন হেনস্থা মামলায় চক্রান্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে খতিয়ে দেখা হবে বলে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে। এই বিষয়টি সামনে এসেছে উৎসব বেইন্সের বক্তব্যের পর। তিনি তাঁর হলফনামায় বলেছেন, প্রধান বিচারপতিকে মিথ্যা মামলায় ফাঁসাতে চক্রান্ত করা হয়েছে।

মুখ্য বিচারপতির বিরুদ্ধে ওঠা হেনস্থা মামলায় কড়া আদালত

'আমরা এই বিষয়টির প্রত্যেকটি আঙ্গিক জানতে চাই'। বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আরএফ নরিম্যান ও বিচারপতি দীপক গুপ্ত বেঞ্চ এই মামলাটি শুনছে। বিচারপতিদের বক্তব্য, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে উত্থাপন করা হয়েছে। শুধুমাত্র প্রধান বিচারপতি নন, আইনের বিরুদ্ধে কেউ সার্বিকভাবে চক্রান্তের চেষ্টা করছে। ফলে সত্যিটা খুঁজে বের করতেই হবে।

অভিযোগ, বেশ কয়েকজন আইনের কর্মী এই চক্রান্তের পিছনে রয়েছেন। গোটা ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে হলফনামায় দাবি করেছেন উৎসব বেইন্স জানিয়েছেন, তাঁকে দেড় কোটি টাকা ঘুষের অফার দেওয়া হয় প্রধান বিচারপতির বিরুদ্ধে চক্রান্ত করার জন্য। হলফনামায় তিনি বলেছেন, আমাদের সত্যটা বের করতে হবে না হলে সারা দেশ ভরসা হারাবে।

ফলে বিচারপতিরা অত্যন্ত গভীর ভাবে বিষয়টিকে দেখছেন। প্রসঙ্গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক মহিলা। তিনি বিচারপতি গগৈ-এর অধীন কাজ করেছেন। যদিও এই অভিযোগ মুখ্য বিচারপতি সর্বৈব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তারপরেই সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ এই অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে। একই সঙ্গে ওই অভিযোগকে বিচার ব্যবস্থা ভারতীয় বিচারব্যবস্থা কে আঘাত করার এক চক্রান্ত হিসেবে দেখা হচ্ছে। এদিন আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার শেষ দেখে ছাড়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+