শীর্ষ আদালতের রায়েই সম্মতি, আস্থা ভোটে অংশ নিচ্ছেন না কর্নাটকের বিদ্রোহী বিধায়করা

শীর্ষ আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন কর্নাটকের বিদ্রোহী বিধায়করা। একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেম তাঁরা। তাতে তাঁরা জানিয়েছেন বৃহস্পতিবার বিধানসভার আস্থাভোটে

শীর্ষ আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন কর্নাটকের বিদ্রোহী বিধায়করা। একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেম তাঁরা। তাতে তাঁরা জানিয়েছেন বৃহস্পতিবার বিধানসভার আস্থাভোটে অংশ নিচ্ছেন না তাঁরা। বিদ্রোহী বিধায়কদের এই ভিডিও বার্তার পর আরও চাপ বাড়ল কর্নাটকের জোট সরকারের।

শীর্ষ আদালতের রায়েই সম্মতি, আস্থা ভোটে অংশ নিচ্ছেন না কর্নাটকের বিদ্রোহী বিধায়করা

কারণ ভিডিও বার্তায় তাঁরা স্পষ্ট জানিয়েছেন, আদলতের রায়কে তাঁরা সম্মান করেন। এবং তাঁরা কোনওভাবেই পদত্যাগ পত্র প্রত্যাহার করবেন না। নিজেদের সিদ্ধান্ত অনড় থাকার কথা জানিয়েছেন। ১৬ জন বিদ্রোহী বিধায়কই একসঙ্গে এই ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন।

এই পরিস্থিতিতে কুমারস্বামীর সরকার পতনের সম্ভাবনা যে আরও কয়েকগুণ বেড়ে গেল তাতে কোনও সন্দেহ নেই। কারণ আদালতের নির্দেশকে মান্যতা দিতেই হবে। কোনওভাবেই এই পদত্যাগী বিধায়কদের আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য জোর করা যাবে না। এই পরিস্থিতি বিজেপির পথ আরও প্রশস্ত হল তাতে কোনও সন্দেহ নেই।

কুমারস্বামী অবশ্য শীর্ষ আদালতের রায় নিয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা ইয়েদুরাপ্পা সুপ্রিম কোর্টের এই রায়কে নৈতিক জয় বলে জানিয়েছেন। কারণ কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল বিজেপিই বিধায়কদের উস্কেছে। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার সেই দাবি খারিজ করা হয়েছে। বিদ্রোহী বিধায়করাও অভিযোগ করেছিলেন স্পিকার ইচ্ছাকৃতভাবে তাঁদের পদত্যাগ পত্র নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছেন। কাজেই এই পরিস্থিতিতে বৃহস্পতিবার যে কর্নাটকের জোট সরকারের ভাগ্য পরীক্ষা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+