স্বচ্ছ ভারত আছে, স্বচ্ছ হাওয়া মিশন নেই, সংসদে মাস্ক পরে প্রশ্ন করলেন কাকলি ঘোষ দস্তিদার
স্বচ্ছ ভারত আছে, স্বচ্ছ হাওয়া মিশন নেই, সংসদে মাস্ক পরে প্রশ্ন করলেন কাকলি ঘোষ দস্তিদার
শীতকালিন অধিবেশনে যোগ দিতে সংসদে মাস্ক পরে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানান, দিল্লির বায়ু দূষণের হাত থেকে নিজেকে রক্ষা করতেই তিনি এই মাস্ক পরেছেন।

মঙ্গলবার কাকলি ঘোষ দস্তিদার সংসদে বলেন, 'আমাদের যখন স্বচ্ছ ভারত অভিযান রয়েছে, তাহলে কেন আমাদের স্বচ্ছ হাওয়া মিশন নেই। আমাদের কি পরিস্কার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার নেই? দিল্লিবাসী এখন চূড়ান্ত শ্বাসকষ্টে ভুগছে।’ সাংসদ বলেন, 'রাজধানীতে বেড়ে চলা বায়ু দূষণ নিয়ে এবার ভাববার সময় এসেছে। এ বিষয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলে মিলে সমস্যার সমাধানবের করা উচিত।
Kakoli Ghosh Dastidar, TMC, in Lok Sabha: When we have a 'Swachh Bharat mission', can't we have a 'Swachh hawa mission'? Shouldn't we be ensured the right to breath clean air?...In Delhi we might be staring at a situation of mass asphyxia. https://t.co/3WiZJ0sXwt
— ANI (@ANI) November 19, 2019
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে কিভাবে লড়া দরকার তার সমাধান বের করতে হবে।’ মঙ্গলবার সংসদে বিজেপি–কংগ্রেস সহ সব দলের সাংসদরাই দিল্লির বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শীঘ্রই এর সমাধান সূত্র বের করার জন্য সংসদে চাপ দেন। দিল্লির বায়ু দূষণ নিয়ে কেন্দ্রকে ভৎসর্নার মুখে পড়তে হয়েছিল সুপ্রিম কোর্টের।












Click it and Unblock the Notifications