চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে 'সুপ্রিম বার্তা'! 'জনস্বার্থ'-এর প্রসঙ্গ তুলে শীর্ষ আদালত যা জানাল

প্রসঙ্গ,চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। আর সেই প্রেক্ষাপটে যখন গত সপ্তাহে গোটা বাংলা তোলপাড় হয়েছে, তখন চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে একটি আবেদন জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতে। সেই মর্মে আজ সুপ্রিম কোর্টের তরফে শুনানি ছিল আজ। তবে শুনানির পরবর্তী দিন পিছিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি বক্তব্য রেখেছে।

চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম বার্তা! জনস্বার্থ-এর প্রসঙ্গ তুলে শীর্ষ আদালত যা জানাল


সুপ্রিমকোর্ট সাফ জানিয়েছে, যেহেতু চিকিৎসকদের ধর্মঘট চলছিল পশ্চিমবঙ্গে, তাই এদিন শুনানির তারিখ ধার্য করা হয়েছিল। তবে ধর্মঘট উঠে যাওয়ায় এই মামলায় শুনানি জরুরিকালীন ভিত্তিতে হওয়ার প্রয়োজনীয়তা নেই। পাশাপাশি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত কররা বিষয়ে সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, ' জনস্বার্থ বিঘ্ন করে শুধুমাত্র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না। আমাদের আরও বৃহত্তর ছবি দেখতে হবে। তবে আমরা চিকিৎসকদের নিরাপত্তার বিরোধী নই।'

জুলাই মাসে সুপ্রিমকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। ফলে আপাতত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছে তার শুনানির জন্য অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, এক সপ্তাহব্যাপী চিকিৎসকদের কর্মবিরতির জেরে কার্যত স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক অচলাবস্থা দেখা যায়। যদিও ৬ দিনের এই ধর্মঘট রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠকের পর উঠে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+