আমরা সবাই এক পিতা-মাতার সন্তান! 'ওম-আল্লাহ' মন্তব্যের পরে কি ট্র্যাক পরিবর্তন আরশাদ মাদানির
ধর্মগুরু হিসেবেই পরিচয় তাঁর। আগে করা মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিল। তবে এবার বিজেপি নেতার বাড়িতে হওয়া অনুষ্ঠানে হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিয়েছেন।
প্রায় সপ্তাহ তিনেক আগে ওম ও আল্লাহ এক বলে মন্তব্য করে ঝড়ের মুখে পড়েছিলেন জমিয়ত উলেমায়ে হিন্দের প্রধান আরশাদ মাদানি। তাঁর সেই মন্তব্যের পরে অনুষ্ঠান মঞ্চ ছেড়েছিলেন অনেক ধর্ম গুরু। এবার তিনি বললেন, আমরা সবাই এক পিতি-মাতার সন্তান। বিজেপি নেতা কর্নেল রাজীবের ভায়ালা গ্রামের বাড়িতে হওয়া দোলের এক অনুষ্ঠানে আরশাদ মাদানি হিন্দু ও মুসলিমদের সর্বজনীন ভ্রাতৃত্বের এবং ঐক্যের ওপরে জোর দেন।

হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা
দোলের অনুষ্ঠানে মুসলিম এই ধর্মগুরু বলেন, আমরা সবাই এক পিতা-মাতার সন্তান। আমাদের সবার জাতপাত-ধর্মের ওপরে উঠে শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করা উচিত। তিনি হিন্দু ও মুসলিম ঐক্যের ওপরে জোর দিয়ে বলেন, যাঁরা বিভেদ তৈরি করে, অবিশ্বাস তৈরি করে, তাদের থেকে সাবধানে থাকতে হবে। কেননা এই ঘরনের মানুষ সবসময় সমাজে বিষ ছড়িয়ে বেড়ান বলেও মন্তব্য করেন তিনি। আরশাদ মাদানি দুই সম্প্রদায়ের কাছে দেশের প্রাচীন গঙ্গা-যমুনি ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।
|
আদানির বার্তা
আরশাদ মাদানি বলেন, যখন কেউ ছিল না অর্থাৎ কোনও দেবতা ছিল না, তখন মনু কার উপাসনা করত? তিনি বলেন, খুব কম লোকই জানে পৃথিবীতে যখন কিছুই ছিল না, সেই সময় মনু ওমকে পুজো করতেন। তিনি প্রশ্ন করেন, ওম কে? কেউ কেউ সেই সময় বলেন, ওমের কোনও রং নেই, কোনও আকৃতি নেই, যা বাতাসের মতো সর্বত্র রয়েছে। এটাই আকাশ ও পৃথিবী তৈরি করেছে। তারাই এটাকে আল্লাহ বলেন, বলেছেন মাদানি। আর একই জিনিসকে ঈশ্বর বলেন অন্যরা।
আরশাদ মাদানির দলের মুসলিম ধর্মগুরু বলেছেন, মাদানি ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছিলেন, যখন রাম, ব্রহ্মা বা শিব ছিল না, তখন কাদের উপাসনা করা হত?

ভারতকে ইসলামের জন্মস্থান বলেও দাবি
হিন্দু-জৈন-শিখ-খ্রিস্টান ধর্মগুরুদের উপস্থিতিতে রামলিলা গ্রাউন্ডে জমিয়ত উলেমায়ে হিন্দের তিনদিনের সাধারণ সমাবেশে ভাষণ দিতে গিয়ে আরশাদ মাদানির ভাগ্নে মাহমুদ মাদানি বলেছিলেন, ভারত ইসলামের জন্মস্থান। তিনি বলেছিলেন, ভারত যেমন নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবতের, ঠিক তেমনই তাঁরও। তিনি বলেছিলেন, ইসলামের প্রথম নবী আদম ছিলেন এখানকার। যদিও এরপরেই ডানপন্থী সংগঠন বলে পরিচিত হিন্দু সেনা জমিয়ত উলেমায়ে হিন্দের প্রধান আরশাদ মাদানি এবং তাঁর ভাগ্নে মওলনা মাহমুদ মাদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।

প্রতিবাদ করেছিলে জৈন ধর্মগুরুরা
ফেব্রুয়ারির সেই অনুষ্ঠানে আরশাদ মাদানির মন্তব্যের প্রতিবাদ করেছিলেন জৈন ধর্মগুরু আচার্য লোকেশ মুনি। তিনি বলেছিলেন, তারাও সম্প্রীতিতে বিশ্বাসী। কিন্তু ওম-আল্লাহ এবং মনু নিয়ে যা বলা হচ্ছে তা রাবিশ। আর আরশাদ মাদানি অনুষ্ঠানের পরিবেশকেই নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছিলেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications