(ছবি) বিশ্বকাপ: সুয়ারেজকে ম্লান করে দিলেন রডরিগজ, ব্রাজিলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত কলম্বিয়া
রিও দে জেনেইরো (ব্রাজিল), ২৯ জুন : প্রাক কোয়ার্টার ফাইনাল ম্যাচে জোড়া গোল করে সুয়ারেজেকে মুছে দিলেন জেমস রডরিগজ। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে কলম্বিয়া।
ইতালির খেলোয়াড়কে কামড়ে দেওয়ার কারণে ৪ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে উরুগুয়ের খেলোয়াড় লুইজ সুয়ারেজকে। আর তার ফলেই খবরের শীর্ষে উঠে এসেছিলেন সুয়ারেজ। কলম্বিয়া-উরুগুয়ে ম্য়াচের আগে পর্যন্ত সমস্ত প্রচারের আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন সুয়ারেজ। কিন্তু মারাকানায় এদিনের ম্যাচের পর সবার মুখে একটাই নাম জেমস রজরিগজ।

পিছনে ফেলে
উরুগুয়ের মার্টিন ক্যাসেরাস কলম্বিয়ার কুয়াদরাদোকে পিছনে ফেলে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

গোল বাঁচাও
উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্ডো মুসলেরা লাফিয়ে বল আটকাচ্ছেন।

রডগিরজময়
কলম্বিয়ার জেমস রডরিগজ প্রথম গোলটি করার পর।

গোল রক্ষণ
কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনার দুরন্ত সেভ।

সমর্থন
জয়ের পর সমর্থকদের উদ্দেশে হাততালি দিয়ে অভিনন্দন কলম্বিয়ার খেলোয়াড়দের।

জয়
রজরিগজের জোড়া গোলে জয়ী কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সঙ্গে মুখোমুখি হবে তারা।

সামনে লড়াই
প্রতিপক্ষ ব্রাজিল, তাতে কি প্রস্তুত কলম্বিয়াও। সেই আশ্বাস কলম্বিয়ার খেলোয়াড়ের শরীরী ভাষায় প্রত্যক্ষ।












Click it and Unblock the Notifications