স্থলসীমান্ত চুক্তিকে রাজ্য সরকার বাস্তবায়িত করবে না, কেন্দ্রকে কড়া বার্তা মমতার

আমাদের রাজ্যের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না : মমতা
ফেসবুকে তিনি লেখেন,অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবির কয়েক সেকেন্ড আগে কেন্দ্র বিলটি জোর করে সংসদে পেশ করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর কেন্দ্রীয় সরকারের তরফে একটা নির্লজ্জ পদক্ষেপ। লোকসভা ভোটের মুখে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে একটি দলের রাজনৈতিক গিমিক। রাজ্যের অনুমতি না নিয়ে এভাবে একতরফা বিল পেশ দমনমূলক প্রবণতা। আর এই বিষয়টায় শুধু পশ্চিমবঙ্গই নয়, জড়িত রয়েছে অসম, ত্রিপুরা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির একাধিক এলাকা।
আমরা মানছি না, মানছি না, মানছি না।
রাজ্যসরকার এটা কোনওভাবেই বাস্তবায়িত করবে না। আমাদের রাজ্যের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং উত্তরপূর্বাঞ্চল এবং দেশের অন্য অংশের জন্য আমরা একযোগে লড়াই করব।
আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি।
চলতি শীতকালীন অধিবেশনেই স্থলসীমান্ত চুক্তিটি পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু এদিন সকাল পর্যন্ত রাজ্যসভার কর্মসূচিতে এই বিষয়ে কোনও উল্লেখই ছিল না। এর পরে অতিরিক্ত কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা হলে তৎক্ষণাৎই বিরোধিতায় সরব হন তৃণমূল সদস্যরা। তৃণমূলর্থনকে সমর্থন করে বিজেপি,সমাজবাদী পার্টি, ডিএমকে,এডিএমকে প্রমুখ দল।












Click it and Unblock the Notifications