পাক সাংবাদিককে কলকাতার 'মিনি পাকিস্তান' দেখিয়ে বিতর্কে ফিরহাদ হাকিম!

কলকাতা, ৩০ এপ্রিল : পঞ্চম দফা ভোটে নিজেও অন্যতম প্রার্থী তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। কিন্তু ভোট শুরুর আগেই পাকিস্তানের দৈনিক দ্য ডন-এর সাংবাদিকের কাছে কলকাতার গার্ডেন রিচকে মিনি পাকিস্তান বলে ব্যাখ্যা করে ঘোরতর বিতর্কে জড়ালেন ববি।

গার্ডেন রিচে ববি হাকিমের নির্বাচনী প্রচারের পর মলিহা হামিদ সিদ্দিকি নামের ওই সাংবাদিককে হাকিম বলেন, "আমার সঙ্গে আসুন, আমি আপনাকে কলকাতার মিনি পাকিস্তানে নিয়ে যাচ্ছি।"

পাক সাংবাদিককে কলকাতার 'মিনি পাকিস্তান' দেখিয়ে বিতর্কে ফিরহাদ হাকিম!

দ্য ডন পত্রিকারয় 'Canvassing in 'mini-Pakistan' of Kolkata'
শিরোনামে প্রতিবেদনটি ছাপাও হয়। আর তাতেই বাধে সমস্যা।

বিজেপির তরফে পুরো ঘটনাটিকে ধর্মীয় মেরুকরণে ব্যাখ্যা করে ববি হাকিমের অপসারণ দাবি করা হয়েছে। কলকাতাতেই তাহলে সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তান গড়ে উঠছে তা নিজের মুখেই ববি হাকিম স্বীকার করে নিয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বলেন, ফিরহাদ হাকিম যা বলেছেন তা, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়।

যদিও ববি নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন বিদেশী সাংবাদিককে এদেশে আন্তরিকতা বোঝাতেই মিনি পাকিস্তান শব্দটি ব্য়বহার করেছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, "নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ উষ্কে অশান্তি বাধানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ঘটনা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলব না, তা আমার মর্যাদা ক্ষুণ্ণ করবে। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪বার পাকিস্তান সফরে যেতে পারেন, তাহলে আমি যদি একবার মিনি পাকিস্তান মন্তব্য করেই থাকি তাতে ক্ষতি কী?"

এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+