Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের কোটি কোটি মানুষের অপমান যাঁরা বাবা সাহেবকে শ্রদ্ধা করেন! আম্বেদকর বিতর্কে কড়া প্রতিক্রিয়া মমতার

ভারতীয় সংবিধানের প্রাণপুরুষ ডক্টর বিআর আম্বেদকরের নাম এই মুহূর্তে সংবাদ শিরোনামে। সংসদে ভাষণ দেওয়ার সময় বাবা সাহেবকে নিয়ে মন্তব্য করেন অমিত শাহ। আর যা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ঠিক কী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী? যাতে এত শোরগোল পড়ে গেল? আসলে শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সংবিধান সংশোধন প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করতে শোনা যায় অমিত শাহকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কিছুদিন ধরে একটা ফ্যাশন চলছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর... দিনে এতবার ভগবানের নাম নিলে হয়তো স্বর্গপ্রাপ্তি হত!" অমিত শাহের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশের সংবিধানের প্রণেতাকে সরাসরি অপমান করেছেন তিনি! অভিযোগ কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের।

এদিকে এ বিষয়ে আজ, অর্থাৎ বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'ভারতীয় সংবিধানের ৭৫, বর্ষপূর্তির গৌরবময় অবকাশে সংবিধানের জনক ডক্টর বাবাসাহেব আম্বেদকরের প্রতি এমন কুরুচিপূর্ণ মন্তব্য করে তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাও আবার গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে!' তবে এটুকুতেই থেমে থাকেননি তিনি। তৃণমূল সুপ্রিমো আরও লেখেন, ' এসব থেকেই বিজেপির বর্ণবাদী এবং দলিত-বিদ্বেষী মনোভাব প্রকাশ পায়। ২৪০ টি আসন পেয়েই যদি এমন আচরণ হয় তাহলে ভেবে দেখুন বিজেপি ৪০০ আসন পেলে কী করবে! বাবা সাহেব আম্বেদকরের অবদানকে মুছে ফেলতে ইতিহাস বদলে দেওয়া হবে'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপিকে আক্রমণ করে মমতা আরও উল্লেখ করেন, বাবা সাহেব আম্বেদকরের প্রতি এমন মন্তব্য কোটি কোটি মানুষেরও অপমান, যাঁরা নিজেদের পথপ্রদর্শক হিসেবে বাবা সাহেবকে অত্যন্ত মান্য করেন।

এদিকে আম্বেদকর ও ফ্যাশন বিতর্কে তীব্র বিরোধিতা করে এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস। হাতে বিআর আম্বেদকরের ছবি নিয়ে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। পাশাপাশি এমন মন্তব্য করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+