Wayanad landslide: ওয়েনাডে মৃতের সংখ্যা ছাড়াল ৩৪০! সতর্কতামূলক পদক্ষেপ নিতে ব্যর্থতা 'স্বীকার' জেলা প্রশাসনের
Wayanad landslide: কেরলের ওয়েনাড়ে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৩৪০ পেরিয়ে গিয়েছে। সরকারি আধিকারিকদের আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে। কেননা এখনও ২৫০ জনের ওপরে নিখোঁজ রয়েছেন। এখনও টানা বৃষ্টি চলেছে সেখানেয যে কারণে বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত যে উদ্ধার কাজ চলার কথা ছিল তা ব্যাহত হয়।
উদ্ধারকারী দল কাদা ও ধ্বংসস্তূপের নিচে শ্বাস নিচ্ছে বলে সনাক্ত করার পরে তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু দেখা যায় সেই অ্যালার্ম ঠিকঠাক ছিল না। যে কারণে বৃহস্পতিবার রাত নটার পরে সেই অভিযান বাতিল করা হয়।

এদিকে ভেল্লারিমালার ভূমিধসে বাড়িতে আটকে পড়া একটি পরিবারকে আত্মীয়দের মাধ্যমে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তাঁদের একটি ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে ৮৫ জন মহিলা, ২৯ টি শিশু-সহ ১১৯ টি দেহ উদ্ধার করা হয়েছে।
#WATCH | Kerala: Search and rescue operation in Landslide affected areas in Wayanad, enters 4th day.
— ANI (@ANI) August 3, 2024
The death toll stands at 308. pic.twitter.com/SdIltdqnDn
প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ
ওয়েনাডের চুরলমালা ও মুন্ডাক্কাই অঞ্চলে ট্র্যাজেডি হওয়ার কয়েক ঘন্টা আগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাওয়ার পরেও চালিয়ারের তীর থেকে বাসিন্দাদের সরাতে সক্রিয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওয়েনাডের অতিরিক্ত জেলাশাসক কে দেবকি বলছেন, জেয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বে থাকা আধিকারিক চালিয়ারের তীরে বসবাসকারীদের সতর্ক করেছিলেন। তাঁদেরকে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছিল। তবে জেলা কর্তৃপক্ষ শত শত পরিবারকে ত্রাণ শিবিরে স্থানান্তর করতে ব্যর্থ হয়েছে।
সোমবার গভীর রাতে ভূমিধসের কয়েক ঘন্টা আগে সোমবার সন্ধেয় মেপ্পাদি পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুদ্দিন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বয়েস বার্তা পোস্ট করেছিলেন, যেখানে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছিল। কিন্তু সেখানে বাসিন্দাদের নদীর তীর থেকে সরিয়ে নিয়ে যেতে কঠোর নির্দেশ কিংবা পদক্ষেপ ছিল না বলেই জানাচ্ছেন স্থানীয়রা। সরে যাওয়ার জন্য সরকারি নির্দেশের অভাবের কথা বলে জেলাপ্রশাসনের দিকে আঙুল তুলছেন স্থানীয়রা।
স্বাভাবিক বলে উপেক্ষা করেছিলেন অনেকে
অনেক বাসিন্দা আবার বলছেন, তাঁরা ওই সতর্কতাকে স্বাভাবিক বলে উপেক্ষা করেছিলেন। যদি সরকারি পর্যায়ে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হত, তাহলে শত শত জীবন বাঁচানো যেত, বলছেন তাঁরা। বাসিন্দারা বলছেন, ২০১৯-এ প্রশাসন মুন্ডাক্কাই ও চুরমালা থেকে পরিবারগুলিকে স্থানান্তরে হস্তক্ষেপ করেছিল। ফলে ভূমিধসের সময় কয়েকশো পরিবার বেঁচে গিয়েছিল।
সীমাবন্ধতার কথা স্বীকার প্রশাসনের
স্থানীয়রা বলছেন, যদি সরকারি নির্দেশ থাকত, তাহলে সবাই সরে যেত। সেখানে শুধুমাত্র একটি আদিবাসী সম্প্রদায়ের একটি পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। এব্যাপারে ওয়েনাডের অতিরিক্ত জেলাশাসক কে দেবকি স্থানীয়দের সরিয়ে নিতে বাধ্য করার সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, লোকজনকে তাঁদের বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু অনেকেই ভেবেছিলেন, তাঁর নিরাপদ। আবার হঠাৎ করে পুরো শহরের সবাইকে অন্যত্র সরানো যায় না বলেও জানিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications