মুম্বইয়ে জলের তোড়ে আকাশে উড়ল বোলেরো গাড়ি, দেখুন ভিডিও
না, রোহিত শেট্টির সিনেমার কোনও ধামাকাযুক্ত গাড়ির স্টান্ট নয়। সত্যি ঘটনা। মুম্বইয়ে জলের পাইপ ফেটে জলের তোড়ে সোজা আকাশে উড়ে গেল বোলেরো গাড়ি। যা ভিডিওয় ধরা পড়ল স্থানীয়দের।
না, রোহিত শেট্টির সিনেমার কোনও ধামাকাযুক্ত গাড়ির স্টান্ট নয়। সত্যি ঘটনা। মুম্বইয়ে জলের পাইপ ফেটে জলের তোড়ে সোজা আকাশে উড়ে গেল বোলেরো গাড়ি। যা ভিডিওয় ধরা পড়ল স্থানীয়দের। ইন্টারনেটে ছাড়তেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে বোরিভলির চিকুওয়াদি এলাকায় সোমবার রাতে। স্থানীয়রা রাতের দিকে বিস্ফোরণের মতো আওয়াজ পান। সকলে বোমা বিস্ফোরণ সন্দেহ করে বাইরে এসে বিষয়টি দেখতে যান।
তারপর দেখা যায়, এলাকার একটি পাইপলাইন বিকট শব্দে ফেটে হুহু করে জল বেরোচ্ছে। পাইপলাইনটি ছিল একটি বোলেরো গাড়ির নিচে। পাশাপাশি অন্য গাড়িও পার্ক করা ছিল। কয়েক সেকেন্ড পরে জলের তোড় এতটাই বেড়ে যায় যে বোলেরো গাড়িটিকে সোজা আকাশে তুলে আছাড় মেরে ফেলে।
একউ ধরনের ঘটনা কয়েকমাস আগে বান্দ্রাতেও ঘটেছে। বৃহন্মুম্বই পুরসভা এই ঘটনার পর শহরের নানা এলাকার পাইপলাইন পর্যবেক্ষণে নেমেছে।












Click it and Unblock the Notifications