ভাইরাল ভিডিও : বিহারে নর্তকীর সঙ্গে সংযুক্ত জনতা দল প্রার্থীর অশ্লীল নাচ
পাটনা, ৩০ সেপ্টেম্বর: একদিকে যেখানে নাওয়াডার নির্বাচনী সমাবেশে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে চপ্পল দেখিয়ে বিক্ষোভ দেখাল একদল বিক্ষুব্ধ জনতা, সেই দিনই আর এক দিকে বার নর্তকীর সঙ্গে সংযুক্ত জনতা দলের এক প্রার্থীর অশ্লীল ও কুরুচিকর নাচের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ল সোস্যাল মিডিয়ায়।
ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, গয়ার সংযুক্ত জনতা দল প্রার্থী অভয় কুশওয়া এক বার নর্তকীর সঙ্গে অশ্লীল নাচ করে বিতর্কের জন্ম দিয়েছেন। শুধু নাচ নয়, অত্যন্ত কুরুচিকরভাবে ওই নর্তকীর দিকে টাকা ফেলছিলেন বলেও অভিযোগ অভয় কুশওয়ার বিরুদ্ধে।

রাজনৈতিক প্রার্থীর এহেন অশ্লীল আচরণে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে অভয় কুশওয়ার বিরুদ্ধে।
উল্লেখ্য আগামী ১২ অক্টোবর থেকে বিহারে ৫ দফায় বিধানসভার ভোটগ্রহণ শুরু হতে চলেছে। ভোটের ফল ঘোষণা হবে ৮ নভেম্বর। তার আগে একটি প্রতিষ্ঠিত দলের এক প্রার্থীর এহেন আচরণে ক্ষুব্ধ অনেকেই।












Click it and Unblock the Notifications