Watch Video: বৃষ্টিতে ভেসে যাচ্ছে ব্রিজ-হাইওয়ের গাড়ি, হিমাচল প্রদেশের দৃশ্য দেখলে আঁতকে উঠবেন

প্রবল বৃষ্টিতে জলের তোড়ো ভেসে যাচ্ছে আস্ত ব্রিজ। হাইওয়ের গাড়িও নৌকার মতো ভেসে যাচ্ছে জলের স্রোতে। হিমাচল প্রদেশের সেইসব দৃশ্য আঁতকে ওঠার মতোই। যেভাবে আস্ত অএকটা ব্রিড হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, আর জলের তোড়ে ভেসে গেল, তা দেখে শিউরে উঠতে হয়।

মৌসুমি বায়ু ও পশ্চিম ঝঞ্জার মিথস্ক্রিয়ায় প্রবল বৃষ্টিপাত চলছে উত্তর-পশ্চিম ভারতে। তার মধ্যে হিমাচল প্রদেশের অবস্থা ভয়াবহ। পাহাড়ি নদী উত্তাল হয়ে রয়েছে। বৃষ্টির ফলে নদীর বীভৎস রূপ। রাভি, বিয়াস, সাতলুজ, চেনাব-সহ সমস্ত প্রধান নদীগুলি বিপর্যস্ত হয়ে রয়েছে।

himachal pradesh

আবহাওয়া দফতরের পক্ষ থেকে পর্যটক ও যাত্রীদের ভারী বৃষ্টির সময় ভ্রমণ এড়াতে এবং নদীর ধারের কাছে বের না হওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেননা জলের তোড়ে সেতু ও মহাসড়ক ভেসে যাচ্ছে। জায়গায় জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়িকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভয়াবহ বৃষ্টি। হিমাচলপ্রদেশের সাতটি জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত চলবে বলে লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি। হিমাচল প্রদেশের কুল্লুতে বিয়াস নদীর ধারে জাতীয় সড়কের একটি অংশ ব্যাপক ভূমিধসের কারণে ভেসে গেছে।

এছাড়া আরো জানানো হয়েছে যে, মান্ডি এবং কুল্লুর মধ্যে ট্র্যাফিক বিপর্যস্ত হয়েছে। হাইওয়েতে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়েছে। বহু গাড়িকে ভাসিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে। গত ৩৬ ঘন্টায় রাজ্যে ১৩টি ভূমিধস এবং নয়টি আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে বলে রাজ্যের জরুরি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে।

রবিবার তেহরি গাড়ওয়াল জেলার গঙ্গা নদীতে ভূমিধসে একটি গাড়ি পড়ে যাওয়ার পরে তিনজন নিহত এবং তিনজন নিখোঁজ হয়েছেন। শ্রীখণ্ড মহাদেব যাত্রা চলাকালীন পার্বতীবাগের কাছে একটি পাহাড় থেকে পড়ে একজন তীর্থযাত্রী নিহত হন। অন্য দু'জন নিখোঁজ হয়েছেন। এর ফলে ৯ ও ১০ জুলাই স্থগিত করা হয়েছে যাত্রা।

হিমাচল প্রদেশের কুল্লুতে উপচে পড়া বিয়াস নদীতে জাতীয় সড়ক একটি অংশ ভেসে যায়। রবিবার সকালে ৩৬টি রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১৭৪৩টি ট্রান্সফরমার এবং ১৩৮টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সিমলা জেলায়ও বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভূমিধসের কারণে কুল্লু-মানালি রাস্তাটি বেশ কয়েকটি জায়গায় অবরুদ্ধ রয়েছে এবং রামশেলার কাছে বিয়াস নদী প্রবাহিত হয়েছে এবং কুল্লু থেকে মানালি এবং মানালি থেকে অটল টানেলে যান চলাচল বন্ধ রয়েছে। মান্ডি-কুল্লু সড়কেও ভূমিধসের ঘটনা ঘটেছে। মানালিতে দোকানপাট ভেসে গেছে। কুল্লু, কিন্নর ও চাম্বার নল্লায় আকস্মিক বন্যায় যানবাহন ভেসে গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+