পিকে পোস্টার: 'নগ্ন' আমিরের বিতর্কিত রেডিও হাতে সামনে আসবেন অনুষ্কা শর্মা!

সম্প্রতি একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন অনুষ্কা। তাতে তিনি বলেছেন, "আমির খানের পর এবার বিতর্কিত রেডিও নিয়ে আমাকে দেখার পালা"।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Mujhe tukur tukur dekhna hai? Toh pehle isse dekho: <a href="http://t.co/tXKwULTL38">http://t.co/tXKwULTL38</a></p>— ANUSHKA SHARMA (@AnushkaSharma) <a href="https://twitter.com/AnushkaSharma/status/521894558540382210">October 14, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন মোবাইল ম্যাসেজিং পরিষেবা হোয়াটস অ্যাপ-এ পিকে-র আগামী মোশন পোস্টারটি প্রকাশ করবেন। ভিডিওটিতে অনুষ্কা জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর হোয়াটসঅ্যাপ-এ মুক্তি পাবে পোস্টারটি।
হোয়াটসঅ্যাপ-এ এই মোশন পিকচারটি দেখতে হলে আপনাকে যা করতে হবে তা হল, ১০ বা তার বেশি সদস্য নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ বানাতে হবে। এবং ভিডিওটির শেষে পিকে-র যে নম্বরটি দেওয়া হয়েছে তা অ্যাড করে নিতে হবে।
এই গোটা বিষয়টাই ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি। হোয়াটঅ্যাপের জনপ্রিয়তাকেও এবার ছবির প্রচারের অঙ্গ করা হচ্ছে। এখন দেখা যাক আমির ও সঞ্জয় দত্তের পর অনুষ্কার পোস্টারটি কতটা আশাপ্রদ বা নিরাশাজনক হয়।












Click it and Unblock the Notifications