তারকাদের সঙ্গে আইফা উইকেন্ড দেখুন ডেইলিহান্টে
তারকাদের সঙ্গে আইফা উইকেন্ড দেখুন ডেইলিহান্টে
দুবছরের করোনা কাল কাটিয়ে পুনরায় ফিরে এল আইফা উৎসব। বলিউডের জন্য এটি উৎসবেই বটে। কারণ প্রতি বছরেই এই তারকা খচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসবের মেজাজেই। এই বছর ২২ তম আইফা অ্যাওয়ার্ডের আসর জমেছিল আবু ধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায়। দুবাইতে প্রায় ১৬ বছর পর ফিরে এসেছে এই অনুষ্ঠান। ভারতীয় সিনেমার বড় বড় তারকাদের দেখা গিয়েছিল এই অ্যাওয়ার্ড সেরিমনিতে।

কৃতী শ্যানন, বনি কাপুর, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, পঙ্কজ ত্রিপাঠি, শাহীদ কাপুর, অনন্যা পাণ্ডে, উর্বশী রাউতেলা, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি, টাইগার শ্রফ, সহ বলিউডের মহাতারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। গত ৩ ও ৪ জুন দুবাইতে এই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। ডেইলিহান্ট জনপ্রিয় ছোট ভিডিও তৈরির অ্যাপ জোশ, আইফার সঙ্গে একত্রিত হয়ে রিয়্যাল হ্যায় চ্যালেঞ্জের প্রচারও করে।
তারকাদের সঙ্গে আইফা উইকেন্ড, দেখুন ভিডিও
আইফা অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারী বলিউডের মহাতারকারা এবারের মেতে উঠলেন একটু অন্য রকম কাজে। সচরাচর তারকাদের ঘরোয়া কাজ করতে দেখা যায় না। কিন্তু বলি তারকারা ঘরকন্যার কাজে কতটা পটু, তা আগ্রহী ফ্যানমহল। এবার আইফা উইকএন্ডে তারকাদের দেখা যাবে হাতখুন্তি নিয়ে রান্নাঘরের মঞ্চ মাতাতে। শুধু তাই নয় রান্না ছাড়াও আরও নানা রকম কাজকর্ম করতে দেখা যেতে চলেছে এই তারকাদের। সোমবার রাত ৮ তা থেকে ডেলিহান্টে ভক্তরাও দেখতে পাবেন তারকাদের মহাকৃতী। ইংরাজি, তামিল, বাংলা ছড়াও নানা আঞ্চলিক ভাষাতেও উপলব্ধ এই ভিডিও।












Click it and Unblock the Notifications