হরিদ্বার ধর্ম সংসদ মামলায় আটক ওয়াসিম রিজভি, যতি নরসিংহানন্দ
হরিদ্বার ধর্ম সংসদ মামলায় আটক ওয়াসিম রিজভি, যতি নরসিংহানন্দ
হরিদ্বারে হওয়া ধর্ম সংসদে ইসলামের বিরুদ্ধে আপত্তিজনক ও উত্তেজনাপূর্ণ বিবৃতি দেওয়ার জন্য বৃহস্পতিবার উত্তরাখণ্ড পুলিশ হরিদ্বার থেকে আটক করেছে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীকে। যতি নরসিংহানন্দকেও পুলিশ আগেই গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

উত্তরাখণ্ড পুলিশ এর আগে জিতেন্দ্র ত্যাগী, যিনি আগে ওয়াসিম রিজভি নামে পরিচিত ছিলেন, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হরিদ্বারে হওয়া এই সংসদ, যা 'বিদ্বেষমূলক সংসদ’ নামে পরিচিত, হিন্দু নেতাদের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে এই নিয়ে সমালোচনার জড় বয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে হিন্দু নেতারা সংখ্যালধুদের কটাক্ষ করে উস্কানিমূলক ও আপত্তিজনক বক্তব্য করে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন।
আগেই হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে মামলা হয়েছিল উত্তরাখণ্ডে। হরিদ্বার কোতোয়ালিতে ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন গুলবাহার খান নামের এক ব্যক্তি। সেই পরিপ্রেক্ষিতে এদিন ত্যাগীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। উল্লেখ্য, আগেই যতি নরসিংহানন্দকে গ্রেপ্তার করা হয়েছে একই মামলায়। উত্তরাখণ্ড পুলিশ হিন্দিতে টুইট করে লেখেন, 'একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হিংসার উসকানি দেওয়া হয়েছিল সেদিন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে। সেই অভিযোগে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে হরিদ্বার কোতোয়ালিতে। আইনি প্রক্রিয়া চলছে।’
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের হরিদ্বারে ধর্ম সংসদের সভায় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার অভিযোগের মামলায় বুধবার উত্তরাখণ্ড সরকারকে নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামণ, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সাংবাদিক কুরবান আলি ও পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশের করা মামলার শুনানি ছিল বুধবার। গত ১৭ ডিসেম্বর হরিদ্বারে সেই বিতর্কিত ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল। সেখানে একাধিক ধর্মসংগঠনের পক্ষ থেকে অনেক প্রতিনিধি যোগ দিয়েছিলেন। ধর্ম সংসদের সেই সভায় ধর্মীয় সংগঠন গুলির প্রতিনিধিরা একের পর এক বিতর্কিত এবং উস্কানি মূলক বক্তব্য রাখতে থাকেন। তবে পুরো সভাটাই হয়েছিল একেবারে রুদ্ধদ্বার, যেখানে সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল। কেবল মাত্র আমন্ত্রিতরাই সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় সেই ভিডিও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications