'করোনা বম্ব' এর আখ্যা দিল্লির ঘটনাকে! ফের খবরে ওয়াসিম রিজভি

'করোনা বম্ব' এর আখ্যা দিল্লির ঘটনাকে! ফের খবরে ওয়াসিম রিজভি

ফের একবার খবরে শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি। করোনা আতঙ্কের জেরে কয়েকদিন আগেই তিনি জানিয়েছেন যে, তিনি যদি আএই রোগে আক্রান্ত হয়ে মারা যান ,তাহলে যেন জনস্বার্থে তাঁকে দাহ করা হয়। এমন বক্তব্যের জেরে তিনি খবরে এসেছিলে কয়েকদিন আগে। এবার দিল্লির নিজামুদ্দিন এলাকার ঘটনাকে 'করোনা বম্ব' আখ্যা দিয়ে তিনি খবরে!

 করোনা বম্ব এর আখ্যা দিল্লির ঘটনাকে! ফের খবরে ওয়াসিম রিজভি

দিল্লির নিজামুদ্দিন এলাকায় তবলিঘি জামাত একটি অনুষ্ঠান আয়োজন করে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জমায়েত করেছিলেন। যে ঘটনার পর সোমবার বিকেল থেকে এলাকা জুড়ে করোনার লক্ষণ দেখা যায় । জমায়েতে যোগ দেওয়া ২৪ জন আক্রান্ত হন করোনায়। রাতারাতি তেলাঙ্গানা থেকে খবর আসে জমায়েতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ও আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দা করেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রেসিডেন্ট ওয়াসিম রিজভি।

রিজভি তবলিঘি জামাতকে ঘিরে দিল্লির ঘটনাকে 'করোনা বম্ব' আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, এই সংগঠন নাশকতার জন্যই এমন পন্থা নিয়েছিল। অন্যদিকে , তবলিঘি জামাত জানিয়েছে,তাঁদের সংগঠন দিকে দিকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কাজে ব্রতী। দিল্লিতেও তাইই করা হচ্ছিল । গোটা ঘটনার তদন্তের দাবি করেছ জামাত। এদিকে, ওয়াসিম রিজভির দাবি, ওই সংগঠন ভারতে শুধুমাত্রই নাশকতার ছক কষতে এসেছিল । এদিকে দিল্লির এই করোনা ছড়িয়ে পড়ার ঘটনায় দেশ জুড়ে চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+