রামমন্দিরের জন্য ফাঁসিতে চড়তেও রাজি ছিলাম, ট্রাস্ট গঠনের পর মন্তব্য আবেগ বিহ্বল উমা ভারতীর

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনের ঘোষণা হতেই তিনি বিষয়টি নিয়ে গর্বিত বলে মত প্রকাশ করলেন বিজেপি নেত্রী উমা ভারতী। পাশাপাশি রামমন্দির তৈরির প্রক্রিয়া শুরু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানান এই গেরুয়াধারী নেত্রী।

গর্ব ও আনন্দের মুহূর্ত

টুইট করে উমা লেখেন, 'প্রধানমন্ত্রী আজ ট্রাস্ট গঠনের ঘোষণা করায় এটি আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের মুহূর্ত।' এরপর তিনি লেখেন, 'আমি প্রথম থেকেই বলে এসেছি যে রামমন্দিরের জন্যে আমি ফাঁসি চড়তেও রাজি ছিলাম। তবে আজ আমি খুব খুশি ও গর্বিত।'

৬৭ একর জমির উপর গড়ে উঠবে রামমন্দির

৬৭ একর জমির উপর গড়ে উঠবে রামমন্দির

বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লোকসভায় রামমন্দির নির্মাণ ট্রাস্ট গঠনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদী জানান, রাম মন্দির তৈরির জন্য ৬৭ একর জমি দেওয়া হয়েছে অযোধ্যায়। আর এই ঘোষণার পরেই সংসদ ভবনে শুরু হয় 'জয় শ্রীরাম' ধ্বনি। বহু প্রতিক্ষিত রামমন্দির নির্মাণের এই ঘোষণার পরই বিজেপি সাংসদরা কুর্নিশ জানাতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

গঠন হতে চলা ট্রাস্টে থাকবেন ১৫ জন সদস্য

গঠন হতে চলা ট্রাস্টে থাকবেন ১৫ জন সদস্য

প্রধানমন্ত্রীর ট্রাস্ট গঠনের ঘোষণার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ১৫ জন সদস্য থাকবেন। ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ১৫ জন সদস্যের মধ্যে আবার একজন দলিত সদস্য থাকবেন। অমিত শাহ জানিয়েছেন মন্দির কমিটির হাতে শীঘ্রই সে জমি তুলে দেওয়া হবে। রাম মন্দির নির্মানের ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+