কার্গিল যুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কাজ করেছেন এই ভারতীয়, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

কার্গিল যুদ্ধে, কাশ্মীরের বিচ্ছিন্নতাবদীদের হয়ে পাকিস্তানের সঙ্গে মধ্যস্ততার জন্য উদ্যোগ নিয়েছিলেন কাশ্মীরের ব্যবসায়ী জাহুর আহমেদ শাহ ওয়াটালি।

কার্গিল যুদ্ধে, কাশ্মীরের বিচ্ছিন্নতাবদীদের হয়ে পাকিস্তানের সঙ্গে মধ্যস্ততার জন্য উদ্যোগ নিয়েছিলেন কাশ্মীরের ব্যবসায়ী জাহুর আহমেদ শাহ ওয়াটালি। এনআইএ-এর জিজ্ঞাসাবাদের মুকে পড়ে এই চাঞ্চল্যকর তথ্য মেনে নিয়েছেন তিনি। উপত্যকা জুড়ে একের পর এক বিচ্ছিন্নতাবাদীকে জব্দ করতে উঠে পড়ে লেগেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আর সেই কাজেই তদন্তে উঠে এসেছে কাশ্মীরি ব্যবসায়ী ওয়াটালির নাম। তিনি বিদেশ থেকে আসা অর্থ দিয়ে কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গিদের সাহায্য করতে বলে অভিযোগ।

জিজ্ঞাসাবাদের মুখে পড়ে এনআইএ-এর কাছে ওয়াটালি জানিয়েছেন, তিনি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী আব্দুল গানি লোনের খুবই ঘনিষ্ঠ। এই বিচ্ছিন্নতাবাদী নেতার হয়েই কার্গিল যুদ্ধের সময়ে তিনি পাকিস্তানের তৎকালীন প্রাইমমিনিস্টার নওয়াজ শরিফের কাছে মধ্যস্ততার বার্তা নিয়ে চিঠি নিয়ে যান। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের বৈধতা পাওয়াই ছিল এর উদ্দেশ্য।

কার্গিল যুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কাজ করেছেন এই ভারতীয়, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

অসমর্থিত সূত্রের খবর, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানে পাক প্রাইমমিনস্টার নওয়াজ শরিফকে নিয়ে আসার নেপথ্যেও ছিলেন এই ব্যাবয়াসী ওয়াটালি। এছড়াও তাঁর বাড়িতে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্সের বহু গোপন বৈঠক আয়োজিত হয়েছে। এনআইএ-র অভিযোগ কাশ্মীর জুড়ে অশান্তি ছড়াতে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের আর্থিক সাহায্য় করতেন এই ব্যবসায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+