প্রবল বর্ষণের সতর্কতা জারি! কেরল, কর্ণাটকের পরিস্থিতি সংকটজনক

কয়েকদিন আগেই তামিলনাড়ুতে জলসংকটের খবর ঘিরে দেশ জুড়ে আশঙ্কার মেঘ জমাট বাঁধে। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে ওঠে। জলের দাবিতে হাহাকার শুরু হয় সেরাজ্যে।

কয়েকদিন আগেই তামিলনাড়ুতে জলসংকটের খবর ঘিরে দেশ জুড়ে আশঙ্কার মেঘ জমাট বাঁধে। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে ওঠে। জলের দাবিতে হাহাকার শুরু হয় সেরাজ্যে।আর তার কয়েকদিন বাদেই খবর , তামিলনাড়ুর দুই প্রতিবেশী রাজ্য কেরল আর কর্ণাটকে অতি বৃষ্টির সম্ভাবনা ঘিরে সতর্কতা জারি হয়েছে।

প্রবল বর্ষণের সতর্কতা জারি ! কেরল , কর্ণাটকের পরিস্থিতি সংকটজনক

সতর্কতায় বলা হয়েছে , আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রণাটক ও কেরলে। কন্নুর, কাসারগড়ে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। গেরুয়া সতর্কতা জারি হয়েছে, কেরলের কোঝিকোড, মালপ্পুরাম, ওয়েনাডে। হলুদ সতর্কতা জারি হয়েছে, পলক্কড়, ত্রিশূর, এরনাকুলমে। পাশাপাশি রয়েছে, পশ্চিমী হাওয়ার দাপটের আশঙ্কা। কেরল, কর্ণাটক, দক্ষিণ তামিলনাড়ুতেও রয়েছে এই হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

আগামী ২৪ ঘণ্টা গোটা কর্ণাটক ও কেরলের বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।শুক্রবার থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় কেরলের একাধিক জায়গায় স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+