গোটা উত্তরভারতেই শৈত্যপ্রবাহের সতর্কতা! তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচতে কী পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস?

গোটা উত্তরভারতেই শৈত্যপ্রবাহের সতর্কতা! তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচতে কী পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস?

বছর শেষের মুখেই বড়সড় ঝাঁকুনি দিতে শুরু করেছে শীত। ইতিমধ্যেই আগামী সোমবার থেকে গোটা উত্তরভারতেই তীব্র শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। এছাড়াও হাড় হিম করা ঠাণ্ডার হাত থেকে দেওয়া হয়েছে একগুচ্ছ দাওয়াই। হাওয়া অফিস সূত্রে এই খবর শোনার পরেই নতুন করে পারাপতনের আশঙ্কায় আতঙ্কিত গোটা উত্তরভারতই।

গোটা উত্তরভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা

গোটা উত্তরভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা

সূত্রের খবর, ইতিমধ্যেই ২৮ ডিসেম্বর থেকে গোটা উত্তরভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। বিশেষভাবে সতর্ক করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশকে। এমনকী তীব্র ঠাণ্ডায় কাবু হতে চলেছে উত্তর রাজস্থানের বড় অংশ। ছাপ পড়বে পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও।

 ভাইরাসজনিত রোগ হাত থেকে বাঁচতে একাধিক পরমর্শ হাওয়া অফিসের

ভাইরাসজনিত রোগ হাত থেকে বাঁচতে একাধিক পরমর্শ হাওয়া অফিসের

এমতাবস্থায় তীব্র ঠাণ্ডার মাঝে একাধিক মরসুমি রোগের হাত থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর থেকে দক্ষিণ, ডিসেম্বর শুরু হতে না হতেই গোটা ভারতেই জাঁকিয়ে পড়ে শীত। শীতের হাত ধরেই বাড়তে থাকে জ্বর, সর্দি এমনকী শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা। এমনকী এখনও একাধিক রাজ্যে অব্যহত রয়েছে করোনার দাপট। শুধু করোনা নয় শীতের আবহেই প্রত্যক বছরেই নতুন করে মাথাচাড়া দেয় একাধিক ভাইরাসজনিত রোগ।

মদ্যপান এড়ানোর পরামর্শ

মদ্যপান এড়ানোর পরামর্শ

এদিকে এই সমস্ত কথা মাথায় রেখেই আগামী কয়েক সপ্তাহ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরোনোরই পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। এমনকী ঋতু পরিবর্তনের এই সময় যাতে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই জন্য মদ্যপান এড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনে পশ্চিম হিমালয় পার্বত্যমালা সংলগ্ন এলাকা থেকে আগত উত্তর ও উত্তর-পশ্চিমা বায়ুর দাপট অনেকটাই বাড়বে বলে জানানো হচ্ছে।

 স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পারাপতনের সম্ভাবনা

স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পারাপতনের সম্ভাবনা

আর এই সমস্ত কারণেই গত কয়েকদিনে গোটা উত্তরভারতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ২৮ ও ২৯ ডিসেম্বরেই শীতের কামড় বাঁধ ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অব্যাহত থাকবে কুয়াশার দাপট। প্রসঙ্গত উল্লেখ্য, কোনও এলাকায় যখন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায় তখনই সাধারণত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+