গ্রেফতার অমৃতপাল সিং! বন্ধ ইন্টারনেট, সমস্ত জায়গাতে বাড়ানো হল নিরাপত্তা
Punjab Amritpal Singh News: ''Waris Punjab De'' এর প্রধান অমৃতপাল সিংকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। খালিস্তানি সমর্থক অমৃতপাল এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। প্রথমে ছয়জনকে গ্রেফতার করা হয়। এরপরেই ধাওয়া করে খালিস্থানি মতাদর্শে বিশ্বাসী অমৃতপালকেও গ্রেফতার করা হয়।

আর এহেন কার্যকলাপ ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। আর সেই আশঙ্কা থেকে পাঞ্জাবের একাধিক এলাকাতে ইন্টারনেট বিন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
অমৃতসরের আজনালা থানার বাইরে সম্প্রতি একটি অপ্রতিকর ঘটনা ঘটে। আর এরপর থেকেই পুলিশের নজরে অমৃতপাল সিং। শুধু তাই নয়, ইতিমধ্যে তাঁর ঘনিষ্ঠ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও অমৃতপাল পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়। যদিও পঞ্জাব পুলিশের বিশাল টিম অমৃতপালের খোঁজ চালাতে থাকে।
প্রথমে জলন্ধরের মেহতপুর এলাকায় অমৃতপালের সহযোগীদের গ্রেফতার করে পুলিশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অমৃতপাল সিংয়ের কনভয়ে থাকা দুটি গাড়িকে আটকানো হলেও আরেকটি গাড়ি পালিয়ে যায় সেখান থেকে। সেই গাড়িতেই অমৃতপাল ছিল বলে দাবি করেন আধিকারিকরা।
#UPDATE | Mobile internet services restricted in several districts of Punjab as the State Police launches action against Khalistani sympathiser ‘Waris Punjab De’ chief Amritpal Singh and his aides.
— ANI (@ANI) March 18, 2023
কার্যত খালিস্তানের সমর্থক ''Waris Punjab De'' এর প্রধান অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে পঞ্জাব পুলিশ তিনটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পরেই একাধিক জেলাতে মোবাইল ইন্টারনেট প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সমস্ত এসএমএস এবং ভয়েস কলের সুবিধা ছাড়া সমস্ত কিছু বন্ধ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্যে বিন্ধ করে দেওয়া হয়েছে। যাতে কোনও ধরণের অশান্তি না ছড়ায় সেজন্যেই এই সিদ্ধান্ত প্রশাসনের। পরিস্থিতি ঠিক থাকলে ১৯ তারিখের পর ইন্টারনেট পরিষেবা ঠিক করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে পাঞ্জাবের বিভিন্ন অংশে বিশাল নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। সমস্ত জায়গাতেই পুলিশের টিমকে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, সমস্ত গাড়িগুলিকেও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
অমৃতপাল সিংয়ের পিছনে পড়ে ছিলেন পুলিশ আধিকারিকরা। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন খালিস্তানিপন্থী এই নেতা। এমনটা আশঙ্কা ছিল। কারণ পাঞ্জাব পুলিশের বিশাল একটি টিম তাঁকে ফলো করে। অন্তত ১০০ টি গাড়ি অমৃতপাল সিংয়ের পিছনে ছিল বলেও জানানো হয়। ফলে কোনও ভাবে পালানোর সম্ভব ছিল না। অন্যদিকে অমৃতপালের অনুগামীদের কাছ থেকে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিপুল এই আগ্নেয়াস্ত্র কেন নেওয়া হয় সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications