Advisory Over Syria War: যত দ্রুত সম্ভব সিরিয়া ছেড়ে পালান! ভারতীয়দের জন্য বড় বার্তা বিদেশমন্ত্রকের

Advisory Over Syria War: ক্রমশ খারাপ হচ্ছে সিরিয়ার পরিস্থিতি! বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে একের পর এক শহরে। কার্যত অস্তিত্ব সঙ্কটে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। এই অবস্থায় সিরিয়ায় প্রবাসী ভারতীয়দের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল বিদেশমন্ত্রক। দ্রুত সে দেশ ছাড়ার পরামর্শ দিল বিদেশমন্ত্রক।

এমনকি প্রয়োজন ছাড়া কোনও ভারতীয় যাতে সেখানে পা না রাখে সেই বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে সে দেশে বসবাসীকারী ভারতীয়দের জন্য বিদেশমন্ত্রকের তরফে একটি আপাদকালীন হেল্পলাইন নম্বর এবং ইমেল জারি করা হয়েছে (Advisory Over Syria War)। সেগুলি হল - +963 993385973 এবং hoc.damascus@mea.gov.in।

Advisory Over Syria War

যে কোনও প্রয়োজনে এই দুই জায়গায় ভারতীয় নাগরিকরা যাতে যোগাযোগ করে সেই বার্তাও দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর ভারতীয় হাইকমিশন নজর রাখছে বলেই খবর। এমনকি বিদেশমন্ত্রকের তরফেও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, একদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী। দু'পক্ষের লড়াই'য়ে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি হয়ে উঠেছে সে দেশে। দীর্ঘ সময় ধরে সিরিয়ায় রাজ করছে আসাদ। আগেই সে দেশে বিদ্রোহ দেখা গিয়েছে। কয়েক লাখ মানুষের মৃত্যু ঘটেছে। ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছে বহু মানুষল্কে। কিন্তু বর্তমান অবস্থা কিংবা সঙ্কটের মধ্যে বাশার আল আসাদকে আগে কখনও পড়তে হয়নি বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। একেবারে মিসাইল-গুলি চলছে অনবরত।

সিরিয়ার সেনাবাহিনীর হাত থেকে ইতিমধ্যে চলে গিয়েছে আলেপ্পো। এই শহর এখন বিদ্রোহীদের দখলে। সেখান থেকে একের পর এক শহর দখল নেওয়ার পথে। অবস্থা ক্রমশ উদ্বেগের জায়গায় পৌঁছে যাচ্ছে। আর তা বিবেচনা করে বিদেশমন্ত্রকের তরফে অ্যাডভাইজারি জারি করা হল। বহু মানুষ কাজের সূত্রে সিরিয়ায় আছে। পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন আগেই উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

গোটা অবস্থার দিকে ভারতের নজর (Advisory Over Syria War) আছে বলেও জানানো হয়। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আর তা বিবেচনা করেই সতর্কবার্তা দিল ভারত। যেখানে স্পষ্ট বলা হয়েছে, যত দ্রুত পারেন সিরিয়া ছেড়ে বেরিয়ে আসেন। যারা পারছেন না তাঁরা যাতে বাড়ির বাইরে না আসেন সেই কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে সিরিয়া না যাওয়ার কথাও বলা হিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+