Waqf Bill: রাজ্যসভায় গৃহীত ওয়াকফ বিলের জেপিসি রিপোর্ট, "গ্রাহ্যই হয়নি মতামত," অভিযোগ বিরোধীদের
Waqf Bill: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ কমিটির রিপোর্ট গৃহীত হল রাজ্যসভায়। বিরোধীদের তীব্র প্রতিবাদের মাঝেই গৃহীত হল জয়েন্ট কমিটির রিপোর্ট। যদিও বিরোধীদের হই হট্টগোলের জেরে সাময়িকভাবে মুলতুবি করা হয় রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নি এদিন ওয়াকফ বিল নিয়ে রিপোর্ট পেশ করেন রাজ্যসভায়।
এদিন রাজ্যসভায় তাদের মতামত গ্রাহ্যই করা হয়নি বলে অভিযোগ বিরোধীদের। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে যৌথ সংসদীয় কমিটির ওই রিপোর্টকে 'নকল' বলে কটাক্ষ করেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ওই রিপোর্ট ফের যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন খাড়গে।

বিরোধীদের দাবি, তাঁদের আপত্তির জায়গাটুকুই বাদ দেওয়া হয়নি ওই বিলে। জেপিসি রিপোর্টে বিরোধীদের বক্তব্য সেন্সরের অভিযোগ। রাজ্যসভায় ব্যাপক স্লোগান দিতে থাকেন বিরোধীরা। রাষ্ট্রপতির বার্তা ধনখড় পড়তে শুরু করতেই বিরোধীরা তুমুল হইচই শুরু করে। রিপোর্ট নিয়ে আলোচনার সময়ই ওয়েলে নেমে প্রতিবাদ জানান বিরোধীরা। এমনকী রাজ্যসভা থেকে ওয়াকআউটও করে কংগ্রেস, তৃণমূল-সহ অন্যান্য বিরোধী সাংসদরা।
রিপোর্টের তীব্র বিরোধিতা জানিয়ে খাড়গে বলেন, "জেপিসি রিপোর্টে বহু সাংসদের মতামত রাখাই হয়নি। আমাদের মতামতকে গ্রাহ্যই করা হয়নি। মান্যতা দেওয়া হয়নি। এটা ঠিক নয়। এটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। আমরা এই ভুয়ো রিপোর্ট মেনে নেব না। বিল নিয়ে বিরোধীদের বক্তব্য যদি রিপোর্টে না রাখা হয়, তাহলে তা প্রত্যাহার করে পুনর্বিবেচনা করতে পাঠানো উচিত।" খাড়গে সমর্থন করে সুর চড়ান ইন্ডি জোটের অন্যান্য সাংসদরাও।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "কমিটির রিপোর্টে বিরোধীদের বক্তব্য কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও আবার সাদা কাগজ চিপকে দেওয়া হয়েছে। দেশ যদি নাই জানে বিরোধীরা কী বলেছে, তাহলে কীকরে এই রিপোর্ট গৃহীত হবে। দেশে যদি গণতন্ত্র থাকে, তাহলে সবার মতামত গ্রাহ্য। আমাদের মতামত কীভাবে সেন্সর করতে পারে? এরই বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি।"
যদিও খাড়গের মন্তব্যের পাল্টা জবাব দেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, রিপোর্টের পরিশেষে বিরোধীদের বক্তব্য সংযুক্ত করা রয়েছে। বিরোধীরা সংসদের প্রক্রিয়া ভুল পথে চালিত করছে বলেও অভিযোগ করেন রিজিজু। বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছেন বলে দাবি রিজিজুর। বিরোধীদের নিশানা করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডাও।
গত ২৮ জুলাই সংসদে প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়েছিল। ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্নিত করার ক্ষমতা সীমিত করা হয়েছে তাতে। ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবের পাশাপাশি একাধিক বদলের প্রস্তাব দেওয়া হয়েছে সংশোধনী বিলে। প্রথম থেকে সংসদে বিলের তীব্র বিরোধিতা করছেন বিরোধী দলের সাংসদরা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications